• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পাহারাদারকে জিম্মি করে আদমদীঘিতে গভীর নলকুপের ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি

দিনকাল বিডি ২৪ / ১০২ Time View
প্রকাশঃ সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘিতে পাহারাদারকে ভয়ভীতি দেখিয়ে জিম্মি করে একটি গভীর নলকুপের ট্রান্সফরমারের তিনটি বোতলের কয়েল ও যন্ত্রাংশ চুরি করে নিয়ে গেছে চোরচক্রের সদস্যরা। গত শনিবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউপির হরিনমারা দক্ষিন মাঠে বসানো সমবায় সমিতির নামে স্থাপিত এ গভীর নলকুপে এ চুরির ঘটনা ঘটে।
হরিনমারা গ্রামের দক্ষিন মাঠে বসানো গভীর নলকুপের দায়িত্বে থাকা পরিচালক আবু মুসা জানান, ১৯৮১ সালে দক্ষিন হরিনমারা কৃষক সমবায় সমিতির নামে বসানো গভীর নলকুপের আওতায় প্রায় ২৫০ বিঘা জমিতে রোপা আমন ও ইরিবোরোসহ রবিসশ্যের আবাদে সেচ সুবিদা দেয়া হতো। ওই গভীর নলকুপ পাহারার জন্য নজরুল ইসলাম নামের এক ব্যক্তিকে রাখা হয়। গত শনিবার দিবাগত রাতে একটি চোরচক্র রাত আনুমানিক ২ টার দিকে গভীর নলকুপের ঘরে প্রবেশ করে পাহারাদারকে ভয়ভীতি দেখিয়ে তাকে জিম্মি করে গলীর নলকুপে সংযোগ দেয়া পোলে পল্লী বিদ্যুতের তিনটি বোতলের ৩০ কেভির ট্রান্সফরমার পোল থেকে নেমে তার ভিতরের তেল ফেলে দিয়ে কয়েল ও যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায়। পরে পাহারাদার এসে খবর দিলে তিনি থানায় অবহিত করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category