• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পীরগঞ্জে ককটেল বিস্ফোরণে দুই পুলিশ সদস্য আহত,আটক ৩

দিনকাল বিডি ২৪ / ৩৯৫ Time View
প্রকাশঃ রবিবার, ৫ নভেম্বর, ২০২৩

মোঃ মহসিন হোসেন মিতুল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফা অবরোধ কর্মসূচির প্রথম দিন আজ রোববার (৫ নভেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিএনপি-জামায়াত কর্মীদের ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেলে নিক্ষেপের ঘটনা ঘটেছে।

এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ বিএনপি-জামায়াতের তিন কর্মীকে আটক করেছে।

পীরগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ শেখ জানান, পৌর শহরের কালিরহাট মোড়ে বিএনপি-জামায়াত কর্মীরা টায়ারে আগুন দিয়ে পীরগঞ্জ-ঠাকুরগাঁও পাকাসড়ক অবরোধ করার চেষ্টা করে। এসময় থানা পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে অবরোধকারীরা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে দুই পুলিশ সদস্য আহত হন। তাদের পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে বিপুল সংখ্যক লাঠি, বিস্ফোরিত ককটেলের খোসা উদ্ধার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category