• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

পুঠিয়ায় বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট- সহ মাদক কারবারী রনি গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১০০ Time View
প্রকাশঃ বুধবার, ২৮ মে, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর পুঠিয়ায় বিপুল পরিমান
ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী রনিকে গ্রেফতার করেছে র‍্যাব।
বুধবার (২৮ মে) বেলা সাড়ে ১১টায় পুঠিয়া থানাধীন উপজেলা
সমাজসেবা অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার
কাছ থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১টি মোটরসাইকে জব্দ করা
হয়।
গ্রেফতার মাদক কারবারী মোঃ রবিউল ইসলাম ওরফে রনি (৩৮), সে পুঠিয়া
থানাধীন জিউপাড়া এলাকার মোঃ আসলাম আলীর ছেলে।
বুধবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস
বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, গ্রেফতার রনি নিজ এলাকার চিহ্নিত মাদক কারবারী। সে
দীর্ঘদিন যাবত গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, ফেন্সিডিলসহ বিভিন্ন
ধরণের মাদক সংগ্রহ করে পুঠিয়া থানার বিভিন্ন এলাকায় খুচরা ও
পাইকারীভাবে মাদক কারবারী ও মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছিল।
এ ব্যপারে গ্রেফতার রনির বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
আইনে একটি মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category