• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

পূঁজামন্ডপ ফেলে ভোর রাতে কেউ যেন বাড়ি চলে না যান -পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দিনকাল বিডি ২৪ / ১৪১ Time View
প্রকাশঃ শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
দুর্গাপূজা চলাকালে চোখ কান খোলা রাখতে হিন্দু নেতাদেরসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বাঘা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহরিয়ার আলম এমপি ।
শুক্রবার (২০ অক্টোবর) দুপুরে আড়ানী চকসিংগা গ্রামের নিজ বাড়িতে বাঘা ও চারঘাট উপজেলার পূজা উদযাপন কমিটির নেতাদের শাড়ি ও গেঞ্জি প্রদানকালে এ নির্দেশনা দেন তিনি।
প্রতিমন্ত্রী বলেছেন, আগের তুলনায় বর্তমান সময়ে পূঁজার সংখ্যা অনেক বেড়েছে । বাংলাদেশে অধিকাংশই দূর্গাপূজা হয় খোলা জায়গায়। সেহেতু চ্যালেঞ্জ রয়েছে। মন্ডপ ফেলে কেউ যেন ভোর রাতে বাড়ি চলে না যান। ২০২৩ সালে এই উৎসব যেন সবচেয়ে সুন্দর হয়।

দুই বছর আগে কুচক্রীদের কঠোর হাতে দমন করা হয়েছিল। বাংলাদেশকে নিয়ে এখন জাতীয় ও আন্তর্জাতিকভাবে মিথ্যাচার করা হচ্ছে,কেউ যেন বাংলাদেশকে হেউ করতে না পারে। রাতের আধারে কাউকে যেন উসকে দেওয়া না হয়। এ বিষয়ে সকলকে সজাক থাকতে হবে।
প্রতিমন্ত্রী বলেন,বাংলাদেশের ঐতিহ্যের অংশ হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিলে সকল স্তরের লোকজনের সাথে হিন্দু সম্প্রদায়ের লোকজনও মাহন মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করে। পাকিস্তানীরা ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু সম্প্রদায়কে টার্গেট করেছিল । শেষ পর্যন্ত সেটা সফল হয়নি।
তিনি আরও বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। যে ধর্মের লোক হক না কেন, উৎসবে সবাই আনন্দ উপভোগ করে। বাংলাদেশের প্রেক্ষাপটে সকল ধর্মের লোকজন একে অপরের উৎসব ভাগাভাগি করে। হিন্দু স¤প্রদায়ের দুর্গোৎসবে যেন সবাই আনন্দে উপভোগ করতে পারে, সে ব্যাপারে আইন শৃঙ্খলাবাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীদের দৃষ্টি রাখার নির্দেশ দেন তিনি।
জানা যায়, বাঘা ও চারঘাট উপজেলায় হিন্দু সম্প্রদায়ের মাঝে ৪ হাজার ৫৫০ পিচ শাড়ি ও ৫ হাজার ২৩৫ পিচ গেঞ্জি নারী-পুরুষের মাঝে উপহার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, বাঘা উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি সুজিত কুমার পান্ডে বাকু, সাধারন সম্পাদক অপূর্ব কুমার সাহা, উপজেলা হিন্দু ,বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রাম গোপাল সাহা, সাধারণ সম্পাদক নিহার রঞ্জন পান্ডে বাবু, চারঘাট উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রাহুল কান্তি ঘোষ প্রমুখ। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category