• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

পোরশায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৫২ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও ব্যার্থ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন (পিআর) পদ্ধতির প্রবর্তন, বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরন, সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধিনে একটি সুষ্ঠ নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে শুক্রবার বিকালে সরাইগাছি মোড় দলীয় কার্যালয়ে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের পোরশা উপজেলা শাখার সভাপতি মাও: হুজ্জাতুল্লাহ্ শেখ। প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর ও প্রেসিডিয়াম সদস্য মাওঃ আব্দুল হক আজাদ (সিনিয়র মুহাদ্দিস, বগুড়া জামিল মাদ্রাসা)। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নওগাঁ জেলা সভাপতি মাস্টার মুহাম্মদ আশরাফুল ইসলাম, সহ সেক্রেটারি শফিকুল ইসলাম ও উপজেলা শাখার সিনিয়র সদস্য মাওঃ উমর আলী। সম্মেলন পরিচালনা করেন উপজেলা শাখার সেক্রেটারী মাও: মামুনুর রশিদ শাহ্। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ স্থানীয় কর্মীগণ উপস্থিত ছিলেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category