• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

পোরশায় ইসলামী আন্দোলন বাংলাদেশ’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

দিনকাল বিডি / ১৫৬ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় ইসলামী আন্দোলন বাংলাদেশ’র উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ পোরশা উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার বিকালে সরাইগাছি মোড়ে ওই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ২০২৩ সালে মাধ্যমিক স্তরে পাঠ্যপুস্তকে জনগনের বোধ-বিশ্বাস সংস্কৃতি ও জাতীয় স্বার্থকে উপেক্ষা করে সাম্প্রদায়িক উস্কানি, তথ্য ও ইতিহাস বিকৃতি, বিতর্কিত ও অবৈজ্ঞানিক মানব সৃষ্টিতত্ত¡ অনুপ্রবেশ, ট্রান্সজেন্ডার টার্ম, পৌত্তলিক ও ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতির আধিপত্য, পেন্ডজারিজম এবং ধর্ম ও জাতি সত্বাবিরোধী বিষয়বস্তু বাতিল, ইসলামী শিক্ষা বাধ্যতামুলক করার দাবী ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে নেতৃত্বেদেন ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি শাহ্ তৈয়ব চৌধুরী। এতে উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক মাও: নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, দপ্তর সম্পাদক আনিসুর রহমান, শ্রমিক আন্দোলন সভাপতি আবুল কালাম, গাংগুরিয়া ইউনিয়ন সভাপতি মোজাম্মেল হক সহ অর্ধশতাধীক নেতাকর্মী অংশ গ্রহণ করেন। পরে সংক্ষিপ্ত এক সমাবেশে ‘মানুষ বানর থেকে সৃষ্টি’ পাঠ্যবইয়ে এমন ব্যাখ্যার তীব্র প্রতিবাদ ও শিক্ষানীতি বাতিলের দাবি এবং অনতিবিলম্বে পাঠ্যপুস্তক হতে অপসারণের দাবী জানানো হয়।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category