• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পোরশায় দুর্বৃত্ত কতৃক ১৬০টি আমগাছ কর্তন

দিনকাল বিডি / ১৪১ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় এক বছর বয়সের ১৬০টি আমরুপালী আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের জালুয়া মৌজার জালুয়া মাদ্রাসার দক্ষিণ পাশের আম বাগানের গাছগুলি কেটে ফেলেছে তারা। লীজসূত্রে বাগানের মালিক জালুয়া গ্রামের মৃত জান মোহাম্মাদের ছেলে মোকছের আলী জানান, তিনি ২০২২ সালের শুরুতে পুরইল গ্রামের মাহমুদুন্নবীর স্ত্রী হাজেরা বেগম ও তার ভাতিজা জোবায়ের হোসেনের কাছ থেকে জমি লীজ নিয়ে ১৮৫টি আমগাছ রোপন করে আম বাগান শুরু করেন। এর মধ্যে ১৬০টি তরতাজা আমগাছ দুর্বৃত্তরা কেটে ফেলেছে। তিনি আরও জানান, এক সপ্তাহ আগে তার বাড়ির পাশে রাখা খড়ের গাদায় দুর্বৃত্তরা আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। এতে তিনি কয়েক লক্ষ টাকা লোকশানের মধ্যে পড়বেন বলে জানান। তিনি দুর্বৃত্তদের দৃষ্টান্তমুলক শাস্তিদাবী করেন স্থানীয় প্রশাসনের কাছে। এবিষয়ে থানা অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জানান, ভুক্তভোগি এব্যাপারে থানায় একটি অভিযোগ করেছেন । তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category