• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পোরশায় হেরোইন সহ নারী মাদক ব্যবসায়ী আটক

দিনকাল বিডি ২৪ / ১৩৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় ৫৫০ গ্রাম হেরোইন ও ৩ হাজার ৮১৫পিস ইয়াবা সহ আরজিনা (৩৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ছাওড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আরজিনা উপজেলার ছাওড় গ্রামের মজিবরের মেয়ে। র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সীমান্তবর্তী পোরশা থানার ছাওড় এলাকায় একজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ও হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে নিজ বাড়িতে মজুদ করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় এক অভিযান চালিয়ে তার নিজ বাড়িতে মাটির নিচে পুতে রাখা ৫৫০ গ্রাম হেরোইন ও ৩ হাজার ৮১৫ পিস ইয়াবা উদ্ধারসহ ওই এলাকায় এক অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে আরজিনাকে আটক করা হয়। এ ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ শেষে আইননানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে এবং তাকে পোরশা থানায় হস্তান্তর করা হবে বলে তিনি জানান।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category