• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পোরশায় কৃষি ঋণ মেলা ও ঋণ বিতরণ অনুষ্ঠিত

দিনকাল বিডি / ১৮২ Time View
প্রকাশঃ সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: মার্কেন্টাইল ব্যাংক লিঃ এর প্রধান কার্য্যালয়ের কৃষি ঋন বিভাগের সার্বিক দিক নির্দেশনা ও উপজেলা প্রশাসন এর আয়োজনে নওগাঁর পোরশায় কৃষি ঋন মেলা ও ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা চত্বরে আয়োজিত মেলায় মার্কেন্টাইল ব্যাংক লিঃ শিশাহাট শাখা ও উপজেলায় অবস্থিত বিভিন্ন ব্যাংক শাখা তাদের নিজ নিজ শাখার পক্ষ থেকে প্রান্তিক কৃষকদের মাঝে প্রকাশ্যে ১ কোটি ৩৩ লক্ষ টাকা ঋন হিসাবে বিতরণ করেন। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সভায় সভাপতিত্ব করেন ইউএনও (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেন। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, মার্কেন্টাইল ব্যাংক লিঃ এর নর্থ বেংগল রিজিওনাল অফিসার ও রিজিওনাল প্রধান মতিয়ার রহমান এবং উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম। অন্যান্যের মধ্যে মার্কেন্টাইল ব্যাংক লিঃ শিশাহাট শাখার এভিপি ও শাখা প্রধান সম্পদ কুমার চন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামান, অগ্রণী ব্যাংক লিঃ নিতপুর শাখা ব্যবস্থাপক আব্দুল মান্নান, জনতা ব্যাংক লিঃ নিতপুর শাখা ব্যবস্থাপক রিপন কুমার, কৃষি ব্যাংক পোরশা শাখা ব্যবস্থাপক শফিকুর রহমান সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও এলাকার উদ্যোগী প্রান্তিক কৃষকগণ উপস্থিত ছিলেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category