• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পোরশায় ডাকাতী প্রস্তুতিকালে তিন ডাকাত আটক

দিনকাল বিডি / ১০৯ Time View
প্রকাশঃ সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় রাস্তায় ডাকাতী করার জন্য প্রস্তুতীকালে তিন ডাকাতকে আটক করেছে থানা পুলিশ। রবিবার দিবাগত রাতে সরাইগাছি-আড্ডা সড়কের তেঁতুলিয়া কাঁঠালতলা জনৈক শহিদুল মেম্বারের আম বাগানের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়। থানা অফিসার ইনচার্জ শাহীন রেজা জানান, গোপন সংবাদে জানাযায় একটি ডাকাত দল বিভিন্ন অস্ত্র্ত্র সহ সমবেত হইয়া রাস্তায় ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে। এসময় রাতে টহলরত এসআই নিরস্ত্র ইকবাল আহমেদ সঙ্গীয় ফোর্স সহ তার নেতৃত্বে স্থানীয় জনগণকে নিয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করে  চঁাপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার শিমুলকুঁড়ি গ্রামের মনিরুল ইসলামের ছেলে আরিফ (২২), শিবগঞ্জ উপজেলার ধবুড়া গ্রামের মৃত সুলতান মাহমুদের ছেলে সোহেল রানা (২১) এবং গোমস্তাপুর উপজেলার মিরাপুর (বর্তমান রানীবাড়ি চাঁদপুর) গ্রামের সাইফুল ইসলামের ছেলে জসিম উদ্দীন (১২) কে আটক করেন। এসময় শিবগঞ্জ উপজেলার চৌডালা গ্রামের শক্তি মাঝির ছেলে ওয়াসিম (৩০), গোমস্তাপুর উপজেলার মকরমপুর ঘুন্টি গ্রামের মানিক (২৫), বংপুর গ্রামের আবু সাইদের ছেলে লিটন (২৫), এবং একই গ্রামের শ্রী আনারুল শীং এর ছেলে শ্রী বিকাশ সিং (২৩) সহ আরো ৪/৫ জন ডাকাত পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃতদের কাছ থেকে ২৪ ইঞ্চি মাপের ১টি লোহার তৈরী হাসুয়া, ০৪টি মোবাইল ফোন ও ডাকাতি কাজে ব্যবহৃত ০২টি রশি উদ্ধার করা হয়। আটক ডাকাতরা আন্ত: ডাকাত দলের সদস্য বলে তিনি জানান। তারা প্রতিনিয়ত রাস্তায় ডাকাতী করে বলেও তিনি জানান। এব্যাপারে থানায় মামলা হয়েছে। আটককৃতদের সোমবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং অন্যদের ধরার চেষ্ঠা চলছে বলে তিনি জানান। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category