• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পোরশায় নিতপুর সীমান্তে বিজিবি কতৃক চোরাকারবারী আটক

দিনকাল বিডি / ১৭৫ Time View
প্রকাশঃ সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২

পোরশা(নওগা)প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তের পশ্চিম দিয়াড়াপাড়া তিল্লা মাঠ থেকে ১৬ বিজিবি নিতপুর ক্যাম্পের টহলরত সদস্যরা আব্দুর রহমান (২৮) নামে এক চোরাকারবারীকে আটক করেছেন। সে নিতপুর মাস্টারপাড়া গ্রামের সাজ্জাদ তেলির ছেলে। ১৬ বিজিবি নিতপুর ক্যাম্পের নায়েব সুবেদার মাহফুজুর রহমান জানান, রবিবার রাত ৮টায় সীমান্তের ২৩০/১১(১৬এস) নং পিলারের বাংলাদেশের ১০গজ অভ্যন্তরে তাকে আটক করা হয়। সে ভারত থেকে বাংলাদেশে আসছিল। আটকের সময় তার কাছে ভারতীয় ২টি সীম সহ একটি মোবাইল সেট পাওয়া গেছে। রাতেই রহমানকে পোরশা থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category