• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

পোরশায় বিএনপি’র সভাপতির বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১১৮ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় উপজেলা বিএনপি’র সভাপতি শাহ্ আহম্মেদ মোজাম্মেল চৌধুরীর বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের বিপক্ষে বিভিন্ন স্থানে ন্যাক্কারজনক বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৪ টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ঘন্টাব্যাপি উপজেলার নোচনাহার বাজারে উপজেলা বিএনপির আয়োজনে বিএনপির তথাকথিত, অবৈধ, ষড়যন্ত্রকারী ও স্বঘোষিত সভাপতি শাহ্ আহম্মেদ মোজাম্মেল চৌধুরী উল্লেখিত ব্যানারে তার বিরুদ্ধে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক লায়ন মাসুদ রানা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঘাটনগর ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক মিজানুর রহমান শাহ্, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, গাঙ্গুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম। এতে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এনামুল হক, ঘাটনগর ইউনিয়ন যুবদলের সভাপতি মর্তুজা শাহ্, সাধারন সম্পাদক আব্দুল মতিন, সাবেক সভাপতি মোজাহারুল হক শাহ্, নিতপুর ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক আব্দুল জব্বার সহ বিএনপি ও এর অংগ সংগঠনের চারশতাধীক নেতাকর্মীবৃন্দ অংশ গ্রহণ করেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category