• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পোরশায় বিনামূল্যে পিপিআর টিকা প্রদান কর্মসূচি চলছে

দিনকাল বিডি ২৪ / ৮৩ Time View
প্রকাশঃ বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

এম রইচ উদ্দিন, পোরশা(নওগাঁ)প্রতিনিধি: সারা দেশের মত নওগাঁর পোরশায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতায় “পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পে’র আওতায় ছাগল এবং ভেড়ার পিপিআর রোগ নির্মূলের লক্ষ্যে বিনামূল্যে পিপিআর ২য় ডোজ টিকা প্রদান কর্মসূচি চলছে। সংশ্লিষ্টরা জানান, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলার ছয় ইউপির বিভিন্ন গ্রামে এই টিকা কার্যক্রম চলছে। ১ অক্টোবর থেকে উপজেলার ছয়টি ইউনিয়নের ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূলে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত আনুমানিক ১ লক্ষ ৯০ হাজার ছাগল এবং ভেড়াকে পিপিআর টিকার ২য় ডোজ প্রদান করা হবে। এটি একটি ভাইরাস জনিত রোগ। এই টিকা ভাইরাস রোধ করে প্রাণির মৃত্যুর হার কমিয়ে আনে বলে তারা জানান। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ন কবির বলেন, সারাদেশ থেকে পিপিআর রোগ নির্মূল করতে পিপিআর ভ্যাক্্িরনের কোনো বিকল্প নেই। ২০৩০ সালের মধ্যে পিপিআর রোগ নির্মূল করতে খামারিদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান সহ তাদের পালন করা ছাগল ও ভেড়াগুলিকে পিপিআর টিকা দেওয়ার জন্য তারা উদ্বুদ্ধ করছেন। উল্লেখ্য ১ অক্টোবর সারা দেশের মত পোরশায় পিপিআর রোগের টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ আদনান। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category