• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পোরশায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন

দিনকাল বিডি / ৯০ Time View
প্রকাশঃ শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় যথাযেগ্য মর্যদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন করা হয়েছে। শুক্রবার দিবসটিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাত ১২.০১মিনিটে নিতপুরে অবস্থিত শহিদ মিনারে পুস্পস্তবক অর্পন করা হয়। এতে নেতৃত্বদেন ইউএনও মো. আরিফ আদনান। এসময় উপজেলা কৃষি কর্মকতার্ মামুনুর রশিদ, থানা অফিসার ইনচার্জ শাহীন রেজা, শিক্ষা কর্মকতার্ সাজ্জাদ হোসেন, ইউআরসি ইন্সিট্রাক্টর আশরাফুল আলম, জনস্বাস্থ্য কর্মকতার্ আল হামিম, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক শরিফুল ইসলাম সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকতার্গণ উপস্থিত ছিলেন। এর আগে ইউএনও মো. আরিফ আদনানের নেতৃত্বে বিভিন্ন দপ্তরের কর্মকতার্দের অংশ গ্রহণে প্রভাতফেরি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সুন্দর হাতের লেখা, কুইজ ও চিত্রাংকন প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠনের শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। অপরদিকে, উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সভাপতি আহম্মেদ মোজাম্মেল হক শাহ্ ও সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম সহ নেতৃবৃন্দ এবং অপরপক্ষে সাবেক সিনিয়র সহ সভাপতি তৌফিকুর রহমান শাহ্, সাবেক সাধারন সম্পাদক মাসুদ রানা, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আজাহার আলী সহ বিএনপি নেতৃবৃন্দ দলীয় নেতাকমর্ীদের নিয়ে শহিদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন। এছাড়াও উপজেলার ৮৭টি প্রাথমিক বিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে দিবসটি উদ্যাপন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।  # 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category