• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পোরশায় সাড়ে ৪ হাজার হেক্টর জমিতে সরিষা চাষ বাম্পার ফলনের সম্ভাবনা

দিনকাল বিডি / ১৮২ Time View
প্রকাশঃ সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: চলতি রবি মৌসুমে নওগাঁর পোরশা উপজেলায় ৪ হাজার ৪১০ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে। যা সরকারি লক্ষ্যমাত্রার চেয়ে ৫২০ হেক্টর বেশী। সরিষার গাছ ও আবহাওয়া ভাল থাকলে বম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। এবারে সরিষার ভাল ফলনের সম্ভাবনা দেখা দেওয়ায় উপজেলার কৃষকরা ভাল দামের আসায় বুক বাঁধছেন। তারা স্থানীয়ভাবে ব্যাপকভাবে বারী সরিষা- ১৪, বারী সরিষা- ১৫, ৯, ১৭, টরী-৭, বীনা- ৪, ১৮, ৪ ও বীনা-১৭, জাতের ৪ হাজার ৪১০ হেক্টর জমিতে সরিষার চাষ করেছেন। তবে ফলন ভাল হওয়ার কারনে কৃষকরা বারী সরিষা- ১৪ বেশী লাগিয়েছেন বলে জানাগেছে। বারী সরিষা- ১৪ বিঘা প্রতি ৮-৯ মন, টরি সরিষা- ৭ প্রতি বিঘা ৫-৭ মন এবং বীনা জাতীয় সরিষা ৪-৫ হারে ফলন হতে পারে বলে কৃষকরা মনে করছেন। সরিষার বর্তমান বাজার দর ৩ হাজার ৮০০ থেকে ৪ হাজার টাকা মণ হলেও নতুন সরিষা ওঠার সময় এর দাম কিছুটা কমে ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকা মণ হতে পারে বলে অনেকেই মনে করছেন। কৃষকরা সরিষার ক্ষেত দেখে খুশি হলেও তারা দাম নিয়ে কিছুটা চিন্তায় আছেন। তবে বর্তমান বাজার দর থাকলে তাদের কোন সমস্যা হবেনা বলে জানান তারা। কোন কারনে দাম কম হলে সরিষা চাষ করতে যে খরচ হয়েছে তা মিটিয়ে নিজের কাছে অবশিষ্ট কিছুই থাকবে না বলে মনে করছেন তারা। নিতপুরের সরিষাচাষী তৈয়মুদ্দিন, জাহাঙ্গীর, ইসলাম ও জালুয়া গ্রামের মোকছেদুর রহমান জানান, তাদের লাগানো সরিষার ক্ষেত খুব ভাল হয়েছে। তারা আসা করছেন ফলনও ভাল হবে। কিন্তু দাম ভাল হবে কিনা চিন্তা করছেন। তবে ভাল ফলনের পাশাপাশি দাম ভাল পেলে অনেকেই সরিষা চাষের দিকে ঝুঁকবে বলেও তারা মনে করছেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় কুমার সরকার জানান, চলতি মৌসুমে উপজেলায় ৪ হাজার ৪১০ হেক্টর জমিতে শরিষা চাষ হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৩ হাজার ৮৯০ হেক্টর। আবহাওয়া ভাল থাকার কারনে সরিষা ক্ষেত খুব ভাল দেখা যাচ্ছে ফলে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলেও তিনি জানান। তিনি আরও জানান, সরিষা চাষের প্রতি কৃষকদের উৎসাহিত করার জন্য বছরের প্রথমেই কর্মপরিকল্পনা তৈরী করেছিলেন। এবিষয়ে তারা নানান দিক নিয়ে কৃষকদের প্রশিক্ষন ও পরামর্শ দিয়ে যাচ্ছেন। কৃষকেরা ভবিষ্যতে সরিষা চাষের প্রতি আরও আগ্রহ দেখাবেন সে লক্ষেই তারা কাজ করছেন বলে তিনি জানান।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category