• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

পোরশায় হেফাজতের কমিটি গঠন সভাপতি ফজলুল হক সম্পাদক মোস্তফা

দিনকাল বিডি ২৪ / ১০১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

পোরশা(নওগাঁ)প্রতিনিধি:

নওগাঁর পোরশায় হেফাজতে ইসলাম বাংলাদেশের
কার্মকান্ড তৃণর্মল পর্যায়ে বিস্তৃত করার লক্ষ্যে বৃহস্পতিবার কমিটি গঠন করা
হয়েছে। পোরশা মুসাফির খানা মিলনায়তনে কমিটি গঠন অনুষ্ঠানে সভাপতিত্ব
করেন হেফাজতে ইসলাম নওগাঁ জেলা সভাপতি মুফতি রাশেদ ইলিয়াস। বিশিষ্ট
আলেম, লেখক ও গবেষক মাও: ফজলুল হক শাহ-এর সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন
হেফাজতে ইসলামী নওগাঁ জেলা সেক্রেটারী মাও: রেজওয়ানুল্লাহ ও সাংগঠনিক
সম্পাদক মাও: হেলাল হাশেমী। অনুষ্ঠানে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে বিশিষ্ট
আলেম, লেখক ও গবেষক মাও: ফজলুল হক শাহকে সভাপতি ও মাও: মোস্তফা শাহকে
সাধারন সম্পাদক এবং আলহাজ নূরুল আলম শাহকে সিনিয়র সহসভাপতি, হাফেজ
আমিনুল হক শাহকে সাংগঠনিক সম্পাদক, মাও: আহমাদুল্লাহকে প্রচার সম্পাদক,
মাও: নাসিরুদ্দিন শাহকে কোষাধক্ষ্য করে ১০১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি
ঘোষনা করা হয়। এসময় স্থানীয় দুই শতাধিক প্রতিনিধিত্বশীল ওলামায়ে কেরাম ও
দলীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে নবনির্বাচিত সভাপতি বলেন,
হেফাজতে ইসলাম আমাদের আকাবেরদের রেখে যাওয়া আমানত। এ সংগঠনটি ধরে
রাখার দায়িত্ব সকল মুসলমানের। আমরা এ কর্তব্য থেকে কখনোই সরে দাঁড়াব না।
এসময় তিনি আগামী ২৩ মে হেফাজতে ইসলাম ঘোষিত বিক্ষোভ সমাবেশকে সফল
করার নিমিত্তে কর্মসূচি এবং অতিদ্রুত পোরশা উপজেলার ছয় ইউনিয়ন কমিটি
গঠন করা হবে ঘোষনা করেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category