• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পোরশায় ৮০বিঘা জমির বোরো ধান নষ্ট করেছে দুর্বৃত্তরা

দিনকাল বিডি / ১১২ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় আল জামিয়া আল আরাবিয়াহ দারুল হিদায়াহ্ (পোরশা বড় মাদ্রাসা)’র ৮০বিঘা জমির বোরো ধানে কীটনাশক প্রয়োগ করে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে ম্দ্রাাসার মালিকানাধীন জমিতে কীটনাশক প্রয়োগ করে দুর্বৃত্তরা। এতে ৮০বিঘা জমির ধান সম্পুর্ণ নষ্ট হয়ে গেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন সংশ্লিষ্ট মাদ্রাসার সেক্রটারী নজরুল ইসলাম শাহ্ মাদ্রাসার শিক্ষক সাখাওয়াত হোসেন জানান, নিতপুর ইউনিয়নের সোহাতি মোজার ওই জমি গুলি স্থানীয় কৃষকদের বর্গা দেওয়া ছিল।

কৃষকরা প্রতি বছরের মত এবছরও জমিগুলোতে বোরো ধান চাষ করেছেন। কিন্তু হঠাৎ করে দুর্বৃত্তরা রাতের অন্ধকারে কীটনাশক প্রয়োগ করে ধানগুলো মেরে ফেলেছে। এর ফলে বৃহত ওই শিক্ষা প্রতিষ্ঠানের ১৫ লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। মাদ্াসার সেক্রেটারী নজরুল ইসলাম শাহ্ জানান, দির্ঘদিন মাদ্রাসা কতৃপক্ষ জমি গুলি দেখা শুনা করছেন এবং জমির ফসল থেকে আয় প্রতিষ্ঠানটির বিভিন্ন খাতে ব্যয় করে আসছেন। কিন্তু হঠাৎ কি কারনে কে বা কাহারা কীটনাশক প্রয়োগ করেছেন তিনি বুঝে উঠতে পারছেন না। তবে এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে তিািন জানান। পোরশা থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, তিনি লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানান।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category