• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী-এমপি ব্যারিস্টার জন

দিনকাল বিডি / ১৩০ Time View
প্রকাশঃ রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩

ওমর ফারুক,,ষ্টাফ-রিপোর্টার-নওগাঁয় জেলা সাংবাদিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির আয়োজনে শনিবার ১৫ (এপ্রিল) বিকেলে নওগাঁ ফুড প্যালেসে জেলা সাংবাদিক ইউনিয়ন এর নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জেলা সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি মোঃ আজাদ হোসেন মুরাদ এর সভাপতিত্বে মোঃ রিফাত হোসেন সবুজ এর সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এবং বক্তব্য রাখেন, নওগাঁ-০৫ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দীন জলিল জন।

তিনি বলেন,এদেশকে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার কারিগর প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান মহাজোট সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। এবং স্বাধীন গণমাধ্যমের কাছে জনগণের প্রত্যাশা সততা, বস্তুনিষ্ঠতা, দ্বায়িত্বশীল ও কর্তব্যনিষ্ঠ সাংবাদিকতা।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন,জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.ফজলে রাব্বী বকু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান বিপিএএ,পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,নওগাঁ এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশন এর সাবেক সভাপতি সরদার সালাউদ্দীন মিন্টু,জেলা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এ্যাড.শহীদ হাসান সিদ্দিকী স্বপন,কার্যনির্বাহী সদস্য কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা এবিএম রফিকুল ইসলাম,জেলা সাংবাদিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন,এপিপি এ্যাড.মোজাহার আলী প্রমূখ।

উল্লেখ্য, অনুষ্ঠান শেষে অতিথিরা সংগঠনের নব নির্বাচিত কমিটির পরিচিতি পর্বে সম্মাননা স্মারক প্রদান করেন এবং সন্ধায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category