• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নত সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হয়েছে-এমপি হেলাল

দিনকাল বিডি / ১৫৭ Time View
প্রকাশঃ রবিবার, ১৯ মার্চ, ২০২৩

ওমর ফারুক,ষ্টাফ-রিপোর্টার–নওগাঁর রাণীনগরে মিরাট ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে রবিবার ( ১৯ মার্চ) সকাল ১০ টায় মিরাট ইউনিয়ন পরিষদ চত্বরে মিরাট ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মিরাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্রী রণজিৎ সাহার সভাপতিত্বে সাবেক মিরাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম এর সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন,

নওগাঁ-০৬(আত্রাই-রাণীনগর) এর স্থানীয় সংসদ সদস্য, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও রাণীনগর উপজেলা আওয়ামী সভাপতি আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল।

তিনি বলেন,শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নত সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হয়েছে। কিন্তু এরপরও একটি বিরোধী সাম্প্রদায়িক ও অপশক্তি এ দেশের মানুষকে উসকে দিয়ে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়,তাদেরকে সেই সুযোগ দেওয়া হবে না।

তিনি আরও বলেন,মানুষের অধিকার প্রতিষ্ঠা ও দেশের সম্মান মর্যাদা বাড়ানোর জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠার জন্য সারাজীবন লড়াই সংগ্রাম করেছেন।

বঙ্গবন্ধু ক্ষুধা-দারিদ্র্যমুক্ত একটি সুখী-সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বাংলাদেশ গড়া শুরু করেছিলেন। কিন্তু ১৯৭৫ সালে একটি সাম্প্রদায়িক অপশক্তি বঙ্গবন্ধুসহ তার পরিবারকে খুন করার মধ্য দিয়ে আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করা হয়েছিল।

তারপর বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নিয়ে ছিলেন। তিনি দায়িত্ব নেওয়ার পর সারা বাংলাদেশ ঘুরে ঘুরে আওয়ামী লীগকে, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদেরকে সুসংগঠিত করেছেন।

তিনি বলেন,বিএনপি-জামায়াত সব অপশক্তির বিরুদ্ধে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আজকে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে আওয়ামী লীগ কে শক্তিশালী করেছেন। তাই আমরা দেশপ্রেমিক নাগরিক হয়ে শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে যতদিন থাকবো ততদিন বাংলাদেশ এগিয়ে যাবে। এই এগিয়ে যাওয়ার পথে যারা বাধা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান তিনি। মিরাট ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এমপি হেলাল এসব কথা বলেন।

উক্ত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন এবং বক্তব্য রাখেন,নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী,প্রধান বক্তা ছিলেন, রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রউফ দুলু, বিশেষ অতিথি ছিলেন,নওগাঁ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আসানূর আল- মামুন,

এছাড়াও বক্তব্য রাখেন,রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোছাঃ ফরিদা পারভীন, যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ গোলাম হোসেন আকন্দ,সাংগঠনিক সম্পাদক মোঃ জারজিস হাসান মিঠু,আত্রাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দও দুলাল,সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী প্রামানিক,নওগাঁ জেলা পরিষদ সদস্য ও রাণীনগর উপজেলা আওয়ামী যুব লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন জয়,হাটকালুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন প্রমুখ।

পরে দ্বিতীয় অধিবেশনে হাফেজ মোঃ জিয়াউর রহমান জিয়া কে সভাপতি,মোঃ আব্দুল আজিজ সরদার কে সাধারণ সম্পাদক, শ্রী বিবেক আনন্দ কে যুগ্ম-সাধারন সম্পাদক,মোঃ শাহিন কে সাংগঠনিক সম্পাদক, মোঃ জামাল কে প্রচার সম্পাদক করে আগামী তিন বছরের জন্য মিরাট ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category