• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ফিলিস্তিনে ইসরাঈলী হামলা ও ভারতে মুসলমানদের উপর আগ্রাসনের প্রতিবাদ সাপাহারে বিক্ষোভ

দিনকাল বিডি / ৮৭ Time View
প্রকাশঃ শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

সাপাহার(নওগাঁ)প্রতিনিধিঃ ফিলিস্তিনে বর্বর ইসরাঈলী হামলা ও ভারতে মুসলমানদের উপর আগ্রাসনের প্রতিবাদে নওগাঁর সাপাহারে ইত্তেহাদুল ওলামা পরিষদ এর উদ্যোগে মানববন্ধন,বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুম্মা নামাজের পর উপজেলার জিরোপয়েন্ট এলাকা হতে সহস্রাধীক ধর্মপ্রাণ মুসল্লীর সমন্বয়ে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি সদরের প্রাধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় জিরোপয়েন্ট এলাকায় এসে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে। এসময় উক্ত প্রতিবাদ সভায় সাপাহার উপজেলা ইত্তেহাদুল ওলামা পরিষদের সভাপতি সাপাহার জিরো পয়েন্ট জামে মসজিদের খতিব মাও. ইউসুফ আব্দুল্লাহ হাবিবি, সাধারণ সম্পাদক মুফতি জহির রায়হান, সাংগঠনিক সম্পাদক মাও: আলামিন, সহ-সভাপতি মুফতি নুরুল ইসলাম আরেফি প্রমুখ বক্তব্য প্রদান করেন। প্রতিবাদ সমাবেশে ইসরাঈলী বর্বর হামলা ও ভারতের আগ্রাসনের প্রতি ঘৃনা ও তিব্র প্রতিবাদ জানানো হয় এবং অবিলম্বে এই হামলা ও আগ্রাসন বন্ধের জন্য সরকার তথা জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category