• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ফুলবাড়ীতে কৃষি মেলা-২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত।।

দিনকাল বিডি / ১৭০ Time View
প্রকাশঃ সোমবার, ১৯ জুন, ২০২৩

মোঃ আশরাফুল আলম

দিনাজপুর (ফুলবাড়ী) প্রতিনিধিঃ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা চত্ত্বরে ২০২২-২০২৩ অর্থ বছরে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফুলবাড়ী দিনাজপুরের আয়োজনে উপজেলা চত্ত্বরে গতকাল সোমবার এক বর্ণাঢ্য র্যাালী বের হয়। র‌্যালী শেষে তিন দিন ব্যাপী কৃষি মেলা-২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন ও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের সিনিয়র মনিটরিং কর্মকর্তা আবু ফাত্তাহ্ মোঃ রওশন কবির। এতে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র মামুুনুর-রশীদ চৌধুরী, ফুলবাড়ী থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোঃ আশ্রাফুল ইসলাম, কাজিহাল ইউপি চেয়ারম্যান মোঃ মানিক রতন, খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হক, দৌলতপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম সহ উপজেলা সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।ফুলবাড়ী উপজেলার কৃষি মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষি অফিসার রুম্মান আক্তার। আয়োজনে ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফুলবাড়ী, দিনাজপুর। কৃষি মেলার উদ্বোধন শেষে বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। এ সময় প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category