• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ফুলবাড়ীতে ঝুঁকিপূর্ণ ব্রিজের উপর দিয়ে চলছে ভারী যানবাহন ।

দিনকাল বিডি ২৪ / ১৬৬ Time View
প্রকাশঃ সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ আশরাফুল আলমল

দিনাজপুর (ফুলবাড়ী) প্রতিনিধিঃ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া যমুনা নদীর উপর নির্মাণকৃত লোহার পুরাতন ব্রীজটি সংস্কারের আভাবে নষ্ট হয়ে যাচ্ছে, ভেঙ্গে জরাজীর্ণ হলেও থামছে না ভারি যান চলাচল। দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগ কর্র্তৃপক্ষ ব্রীজটি সংস্কারের বিষয়ে কোন পদক্ষেপ নিচ্ছে না।

ফলে ব্রীজটি দিন দিন ধ্বংশের দিকে ধাবিত হচ্ছে।১৯৫২ইং সালে তৎকালীণ পাকিস্তান সরকার যোগাযোগের সুবিধার্থে যমুনা নদীর উপর তিন পাটে এই লোহার ব্রীজটি নির্মাণ করেন। ১৯৭১ইং সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাক সেনারা ডিমাইন্ড দিয়ে ব্রীজটির একখন্ড ধ্বংশ করে দেয়।

স্বাধীনতার পর যোগযোগ ব্যবস্থা উন্নত করার লক্ষে পূর্বদিকে একখন্ড ঢালায়ের ব্রীজ নির্মাণ করেন।বর্তমান ব্রীজটি দিয়ে ভারি যানবাহন চলাচল করছে। তবে ব্রীজের উত্তর ও দক্ষিণের অংশে জনসাধারণের যাতায়াতের জন্য রেলিং সহ ফুটপাত রয়েছে। বর্তমান জনসাধারণ যাতায়াতের কারণে অনেক অংশে ক্ষয় হয়ে ভেঙ্গে পড়ছে।

স্থানীয় জনগন সেই ভাঙ্গা জায়গাগুলি স্লাপ দিয়ে তার উপর দিয়ে ঝুকি নিয়ে চলাচল করছে। ব্রীজটি সংস্কার করলে আরও ১০০ বছর চলাচলের উপযোগী হবে। প্রতিদিন এই ব্রীজ দিয়ে শতশত যানবাহন চলাচল করছে। এর মধ্যে বালু ও ইট বোঝাই ট্রাক্টরগুলির চলাচল খুব বেশি হওয়ায় দিন দিন ব্রীজটিতে চলাচলের বুঝি বেড়েই চলছে।

ঝুকি উপেক্ষা করেই দেদারছে চলছে এসব ভারি যানবাহনগুলো।এ ব্যাপারে ফুলবাড়ী উপজেলা কর্মকর্তা মীর মোঃ আলকামা তমাল কে অবগত করলে তিনি জানান, ভারি যান চলাচলের বিষয়টি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে বিষয়টি গুরুত্বের সাথে দেখা হবে।অতিজরুরী দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগ ব্রীজটি সংস্কার করলে জনসাধারণ উপকৃত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category