• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

ফুলবাড়ীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত।

দিনকাল বিডি ২৪ / ৯৭ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

মোঃ আশরাফুল আলম

দিনাজপুর (ফুলবাড়ী) প্রতিনিধিঃ

দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “ছাত্র-জনতার অঙ্গীকার-নিরাপদ সড়ক হোক সবার” এই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী রেলি, আলোচনা সভার ও সমাবেশ অনুষ্ঠানের অংশ হিসেবে ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে গতকাল মঙ্গলবার সকাল ১০ মিনিটে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে পার্বতীপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ধানহাটিতে এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি লিমন হায়দারের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব প্রফেসর মোঃ নওশের ওয়ান। তিনি তার বক্তব্যে বলেন, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ করতে হলে আঞ্চলিক মহাসড়ক গুলিতে ডিভাইডার দিতে হবে।আমাদের সবাইকে আইন মেনে চলার প্রবণতা বাড়াতে হবে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সকল সেক্টরে সংস্কার করতে হবে।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মানিক মন্ডল, অর্থ সম্পাদক আল আলামিন বিন আমজাদ।

বক্তব্য রাখেন ফুলবাড়ী পৌরসভার নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন,

সংগঠনের সহ-সভাপতি ডা.সোলায়মান মন্ডল,যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ও হাফিজুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা সম্পাদক এম শাহেদ ইসলাম,দপ্তর সম্পাদক সোহাগ কিবরিয়া,মহিলা বিষয়ক সম্পাদক সীমা হক,সদস্য ফজলে রাব্বি,জাকির আহমেদ,হাফেজ এন্তাজুল ইসলামসহ আরো অনেকে।সংগঠনের সভাপতি লিমন হায়দার সড়কে শৃঙ্খলা ফেরাতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।বক্তব্যের শেষে ফুলবাড়ীর গত এক বছরের চিত্র তুলে ধরে বলেন,২২অক্টোবর ২০২৩ হতে ২১ অক্টোবর ২০২৪ পর্যন্ত ১০৩ টি ছোট বড় সড়ক দুর্ঘটনায় ২৫ জন নিহত হয়েছেন।

এসব দূর্ঘটনায় কম ও গুরুতর আহত হয়েছেন ১৮৫জন। সারাজীবনের জন্য পঙ্গুত্ব বরন করেছেন ৩জন। অনুষ্ঠানের সুধীজন, শিক্ষার্থী,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ ও সর্বস্তরের শ্রমিক বৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে শেষে সড়কে আহত পঙ্গুত্ববরণ কারীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category