• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ফেনসিডিলসহ নারী মাদক কারবারী গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৪৬ Time View
প্রকাশঃ সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

বুলবুল আহম্মেদ ,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ইতি বেগম (৩৩) নামের এক মাদক কারবারিকে ১০০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টার সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ইতি বেগম নামের এক নারীকে গ্রেফতার করে রেলওয়ে থানা পুলিশ। এ সময় তার কাছে থাকা একটি স্কুল ব্যাগ থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

গ্রেফতারকৃত ইতি বেগম রংপুর জেলার গংগাচড়া উপজেলা সদরের মৃত ইদু মন্ডলের মেয়ে।

সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লালমনি এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার দুপুরে গ্রেফতারকৃত নারীর বিরুদ্ধে মামলা দায়েরের পর বগুড়া আদালতের মাধ্যমে জেল হাজতে পেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category