• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বকশীগঞ্জে আঃলীগের সভাপতির নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ

দিনকাল বিডি / ২১০ Time View
প্রকাশঃ শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ ও সহসভাপতি নজরুল ইসলাম সাত্তারের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শনিবার বিকাল ৪ টায় বকশীগঞ্জ মালিবাগ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি পৌর শহর সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু জাফরের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, উপজেলা ছাত্রলীগের আহŸায়ক রাজন মিয়া, সরকারি কিয়ামত উল্লাহ কলেজ ছাত্রলীগের আহŸায়ক আরিফুজ্জামান প্রমুখ।
উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ দলীয় সভাপতি নূর মোহাম্মদ ও সহসভাপতি নজরুল ইসলাম সাত্তারের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার করতে আহŸান জানান এবং আর যদি কোন নেতা কর্মীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয় তাহলে সমুচিত জবাব হুঁশিয়ারি উচ্চারণ করেন।
উল্লেখ্য বুধবার (২৬ অক্টোবর) রাতে নিলাখিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম খোকার সঙ্গে কমিটি অনুমোদন নিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদের কথাকাটি হয়। এক পর্যায়ে খোকাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন নূর মোহাম্মদ। পরদিন বৃহস্পতিবার রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ সহ অজ্ঞাত ৫ জনের নামে থানায় মামলা দায়ের করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম খোকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category