• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বকশীগঞ্জে নানা আয়োজনে বর্ষবরণ উদযাপন

দিনকাল বিডি / ৯৬ Time View
প্রকাশঃ সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে নানা আয়োজনে বাঙালির সংস্কৃতি বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিত হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) এ উপলক্ষে নতুন বছরকে স্বাগত জানিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা বেরা হয়।
শোভাযাত্রাটি উপজেলা পরিষদ থেকে শুরু করে মালিবাগ মোড় হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
শোভাযাত্রায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুদ রানা, এসিল্যান্ড আসমা উল হুসনা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী শামছুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান রেজাউল করিম, উপজেলা আইসিটি কর্মকর্তা খায়রুল বাশার রাজু, পিআইও মোহাম্মদ হাবিবুর রহমান সুমন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজনরা উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে নববর্ষ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
নববর্ষ উপলক্ষে এনএম উচ্চ বিদ্যালয় মাঠে বৈশাখী মেলার আয়োজন করা হয়। এছাড়াও বিএনপি সহ বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে বর্ষবরণ উদযাপন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category