• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বকশীগঞ্জে মারধরের মামলায় জামিন পেলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ

দিনকাল বিডি / ২৫৮ Time View
প্রকাশঃ রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদের জামিন মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত।
রোববার বেলা ১১ টায় নূর মোহাম্মদ ও তার ছোট ভাই নজরুল ইসলাম সাত্তার স্বশরীরে হাজির হয়ে জামালপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (তৃতীয়) জামিনের আবেদন করলে আদালতের বিচারক বেবী নাজনীন তাদের জামিন মঞ্জুর করেন।
এর আগে গত বৃহস্পতিবার রাতে নিলাখিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বহিস্কৃত সভাপতি সাইফুল ইসলাম খোকা বাদী হয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ ও তার ছোট ভাই নিলাখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তারকে আসামী করে মামলা দায়ের করেন।
গত বুধবার (২৬ অক্টোবর) রাতে নিলাখিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম খোকার সঙ্গে কমিটি অনুমোদন নিয়ে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদের কথাকাটি হয়।
এক পর্যায়ে খোকাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন নূর মোহাম্মদ। পরদিন বৃহস্পতিবার রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ সহ অজ্ঞাত ৫ জনের নামে থানায় মামলা দায়ের করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম খোকা। পরে তাকে ওই রাতেই দল থেকে বহিস্কার করা হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category