• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন দুড়দুড়ি ফুটবল দল

দিনকাল বিডি / ২১৬ Time View
প্রকাশঃ শনিবার, ১২ নভেম্বর, ২০২২
Exif_JPEG_420

বাঘা (রাজশাহী) প্রতিনিধি ঃ
বাঘা স্পোর্টস একাডেমির আয়োজনে বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টে’২১ এর ফাইনাল খেলায় সরদহ ফুটবল দলকে পরাজিত করে ১-০ গোলে বিজয়ী হয়েছে দুড়দুড়ি ফুটবল দল। খেলার প্রথমার্ধে ১ গোল করে দুড়দুড়ি ফুটবল দল। শুক্রবার(১১-১১-২০২২) বিকাল সাড়ে ৪টায় বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টে’২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বিভিন্ন কৌশল ভঙ্গিতে খেলা দেখিয়ে ফুটবল প্রেমী হাজারো দর্শককে মাতিয়ে রাখেন দু’দলের খেলোয়াড়রা। বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন অতিথিরা।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও ভোরের ডাক সোনালী অতীত ফুটবল দলের সংগঠক জাফর ইকবালের সার্বিক তত্ববধানে ও বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামন্ট’২১ কমিটির সভাপতি বাঘা পৌর সভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টুর সভাপতিত্বে খেলা শেষে উভয় দলের অধিনায়কের হাতে পুরুস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথী, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল। উপস্থিত ছিলেন,বাঘা পৌর আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার, মনিগ্রাম ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা, বাঘা দলিল লেখক সমিতির সভাপতি আব্দুল লতিফ মালিথা,বঙ্গবন্ধু সৈনিকলীগের উপজেলা কমিটির সভাপতি আনোয়ার হোসেন মিলটন, বাঘা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মমিনুল হক,লিটন গ্রুপের আঞ্চলিক অফিসার শরিফুল ইসলাম, সাবেক খেলোয়াড় নূরল হক সরকার প্রমুখ। খেলাটি পরিচালনা করেন মমিনুল ইসলাম হিটলার। সহকারি পরিচালক হিসেবে ছিলেন,আবুল ফজল ও সাহাবুল ইসলাম । খেলার ধারা বিবরনীতে ছিলেন,ধারাভাষ্যকার শরিফুল ইসলাম, বিপ্লব কুমার রায় ও আবদুল হানিফ মিঞা।
লিটন গ্রুপের পক্ষ থেকে ধারাভাষ্যকার এই ৩জনের প্রত্যেককে ১টি করে ছাতা এবং ক্রীড়া সংগঠক হিসেবে জাফর ইকবালকে ডিনার সেট উপহার দেওয়া হয় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category