• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বঙ্গবন্ধু শিশুদের আদর্শ মঞ্জুর মোরশেদ

দিনকাল বিডি / ১৫১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের আদর্শ। তিনি শিশুদের খুব ভালবাসতেন। তার মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের সার্বিক কল্যাণে প্রতিনিয়ত কাজ করছেন। বছরের প্রথমেই শিশুদের হাতে বই পৌঁছে দিচ্ছেন। শিশুরা দেশের ভবিষ্যত কর্ণধার। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি’র দিকনির্দেশনায় আমারা এ উপজেলায় শিশুদের জন্য কাজ করছি। ইতোমধ্যে উপজেলায় সকল প্রথমিক বিদ্যালয়ের নতুন ভবন তৈরী হয়েছে। তোমরা যারা লেখাপড়া করছো ভালভাবে লেখাপড়া করবে। নিয়মিত বঙ্গবন্ধু কর্ণারে গিয়ে বই পড়বে। শেখ রাসেল তোমাদের মতই ছিল। তোমরা তার জীবনী পড়বে। ভবিষ্যত দেশের হাল তোমাদের হাতে যাবে। বৃহস্পতিবার নওগাঁর পোরশা উপজেলার সোমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি স্টিল আলমিরা প্রদানকালে শিশু শিক্ষার্থীদের উদ্যেশে কথাগুলি বলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। এসময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আহ্মাদুল হক শাহ্, সংশ্লিষ্ট বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শহিদুল হক শাহ্, প্রধান শিক্ষক মজিবর রহমান, দাতা সদস্য মোদাচ্ছের রহমান শাহ্, ঘাটনগর ইউনিয়নের ৪নং আওয়ামী লীগ সভাপতি এনামুল হক শাহ্ সহ সহকারি শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে আলমিরার চাবি হস্তান্তর করেন, বিভিন্ন শ্রেণি কক্ষ, ফুলের বাগান ও বঙ্গবন্ধু কর্ণার ঘুরে দেখেন। বিদ্যালয় সংশ্লিষ্ট এসকল কাজের জন্য কর্মরত শিক্ষকদের ধন্যবাদ দেন ও তাদেও প্রতি সন্তোষ প্রকাশ করেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category