• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বঙ্গবন্ধু হলেন সততা ও নিষ্ঠার অনুকরণীয় আদর্শ- খাদ্যমন্ত্রী

দিনকাল বিডি ২৪ / ১২৭ Time View
প্রকাশঃ সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়তে শিক্ষার্থীদের দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে সততা নিষ্ঠাবান হতে হবে। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে নওগাঁর পোরশা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য এলাকা ব্যাতিত) কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, শিক্ষা উপবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন। খাদ্যমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সততা নিষ্ঠার সাথে কাজ করলে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেল জুলুম উপেক্ষা করে দেশের মানুষের জন্য কাজ করেছেন। বঙ্গবন্ধু সততা ও নিষ্ঠার অনুকরণীয় আদর্শ। শিক্ষার্থীদের তিনি বঙ্গবন্ধুর আদর্শ অনুস্মরণ করে জীবন গড়ার আহবান জানান। সাধন চন্দ্র মজুমদার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। বিশ্বে আমরা আজ বাঙালি জাতি হিসাবে মাথা উচু করে দাড়িয়েছি। ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকান্ড আমাদের স্বাধীনতার ওপর বড় আঘাত। সেই ধারাবাহিকতায় জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যার মাধ্যমে স্বাধীনতা বিরোধীরা বাঙালির ভাগ্য নিয়ে ছেলে খেলায় মেতে ওঠে। ইনডিমিনিটির মাধ্যমে হত্যকান্ডের বিচারের পথ রুদ্ধ করে তারা। তারা স্বাধীনতা বিরোধীদের পুরস্কৃত আর প্রতিবাদকারীদের শাস্তি দেয়। তিনি আরো বলেন, কোমলমতি শিশুরা এখন বছরের প্রথম দিনে নতুন বই পায়। মাটি দিয়ে তৈরী ঘরের বিদ্যালয় গুলো এখন পাঁকা বিল্ডিংয়ে পরিনত করা হয়েছে। শিক্ষার্থীদের হাতে ট্যাব তুলে দেওয়া হচ্ছে। মেধাবী শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশ গড়বেন বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী। তিনি বলেন, বিএনপি দেশের কোন উন্নয়ন করেনি, তাদের সময়ে কোন উন্নয়ন হয়নি। আগুন সন্ত্রাস করেছে তারা। অপর দিকে ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন শেখ হাসিনা। মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র তৈরি করেছেন তিনি। ধনী গরিব সকলকে বিনামূল্যে করোনার ভ্যাক্সিন দিয়েছেন। বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল করেছেন বাংলাদেশকে। অনুষ্ঠানে ৩৫ টি বাইসাইকেল এবং ১১০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. তৌফিক রেজা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগের সাধারান সম্পাদক মোফাজ্জল হোসেন ও নিতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক বক্তব্য রাখেন। এসময় মন্ত্রী এ উপজেলায় এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৬৬ জন শিক্ষার্থীর মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ করেন। পরে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার নিতপুর দলীয় কার্যালয়ে নিতপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শোক সভায় প্রধান অতিথি হিসাবে যোগদেন। সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় ও সভাপতি এনামুল হকের সভাপতিত্বে সভায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ারুল ইসলাম, সহসভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, সাধারান সম্পাদক মোফাজ্জল হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category