• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বড়াইগ্রামে ভুয়া চক্ষু ডাক্তার আটক; জেল-জরিমানা

দিনকাল বিডি ২৪ / ১২৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

আমিরুল ইসলাম বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি :
নাটোরের বড়াইগ্রামে জাল সার্টিফিকেট ব্যবহার করে চক্ষু ক্যাম্প পরিচালনা করায় শাহিন আলম ও স্বপ্না খাতুন নামে ২ জন ভুয়া চক্ষু ডাক্তারকে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার দুপুরে উপজেলার শ্রীরামপুর গ্রামে জিল্লুর রহমান তোতার বাড়িতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অবস্থিত চোখের আলো চক্ষু হাসপাতালের নামে ফ্রি চক্ষু ক্যাম্প চলাকালে উপজেলা সহকারী কমিশনার আশরাফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালতে শাহিন আলম ও স্বপ্না খাতুনকে তাদের সার্টিফিকেট দেখাতে বললে তারা কম্পিউটার থেকে তৈরীকৃত সার্টিফিকেট দেখালে তা জাল প্রমানিত হওয়ায় মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ অনুযায়ী শাহিন আলমকে ২০ হাজার টাকা জরিমানা ও ১ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং স্বপ্না খাতুনকে ৫ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন তিনি।

এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রঞ্জন কুমার দত্ত উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category