• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বড়াইগ্রামে সংবাদ প্রকাশের পর জলাবদ্ধ এলাকা ইউএনও’র পরিদর্শন

দিনকাল বিডি ২৪ / ৮৯ Time View
প্রকাশঃ বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

আনিসুর রহমান ( নাটোর) প্রতিনিধি :

নাটোরের বড়াইগ্রামে সংবাদ প্রকাশের পর উপজেলার ভবানীপুর মাঠের জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেছেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস এবং লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান। বুধবার (১৬ অক্টোবর) সকালে ভবানীপুরের ফসলি মাঠ এবং মাঠের পানি নিষ্কাশনের খালের বড়াইগ্রাম এবং লালপুরের অংশ পরিদর্শন করেন তারা। উল্লেখ্য গত ১৩ অক্টোবর ” অস্তিত্ব নেই খালের! ১৬০০ বিঘা ফসলি জমি হুমকির মুখে” শিরোনামে জাতীয় দৈনিক সহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় সংবাদ প্রকাশিত হলে, বিষয়টি বড়াইগ্রাম এবং লালপুর উপজেলা প্রশাসনের নজরে আসে। তারই ধারাবাহিকতায় দীর্ঘদিনের এই সমস্যাটির স্থায়ী সমাধানের লক্ষ্যে দুই উপজেলায় অবস্থিত অবৈধ দখল ও পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী এলাকা পরিদর্শন করেন । তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে দীর্ঘদিনের এই সৃষ্ট সমস্যাটি স্থায়ী সমাধানের জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব। পরিদর্শন কালে আরো উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা কৃষি কর্মকর্তা প্রিতম কুমার , বড়াইগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহাদী হাসান, ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী, উপ- সহকারী কৃষি কর্মকর্তা প্রশান্ত কুমার কর্মকার ও মোঃ সালাউদ্দিন, ওয়ালিয়া ইউপির ৪ নং ওয়ার্ড সদস্য শফিউল ইসলাম শফি, বড়াইগ্রামের ০১ নং জুয়াড়ী ইউপি’র ৯ নং ওয়ার্ড সদস্য কামাল হোসেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category