• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বদলগাছীতে জমি নিয়ে বিরোধের জের ধরে ৪ বিগা জমির ধান পুরিয়ে দিয়েছে পতিপক্ষ।

দিনকাল বিডি ২৪ / ১৭৯ Time View
প্রকাশঃ রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

হাফিজার রহমান, বদলগাছী(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে জমি নিয়ে বিরোধের জের ধরে ৪বিগা জমির আমন ধান পুরে দিয়েছে বিরোধী দল আমানুল্লাহ বর্গ। জানা জায় বদলগাছী উপজেলার বালুভরা ইউপির কোমারপুর গ্রামে ঘটনা টি ঘটে। সরেজমিনে দেখা যায় উক্ত গ্রামের মৃত আলহাজ্ব মোসলেম উদ্দীনের ৪ ছেলে ও ৩ মেয়ে। বড় ছেলে আফজাল হোসেন মৃত্যুর পর তার ছেলেরা আমানুল্লাহ গং ও মোফাজ্জল হোসেনের গংএর মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। মারপিটের ঘটনা ঘটে এবং থানায় ও আদালতে একাধীক মামলা চলমান রয়েছে। মামলার জের ধরে প্রতি মৌসুমে ধান পাট সহ বিভিন্ন ফসলে ক্ষতি কারক বিষ দিয়ে নষ্ট করে আসছে। সে ব্যপারে থানায় ও আদালতে একাধীন মামলা দায়ের করেও কোন সুরাহা হচ্ছে না। মামলা সুত্রে জানা যায় প্রতিপক্ষ আমানুল্লাহ গং মামলার রায় না পেলেও জোড় পূর্বক ও রাতে আঁধারে পাট, ধান সহ বিভিন্ন ফসল বিষাক্ত মেডিসিন দিয়ে নষ্ট করে। গত ২৫অক্টোবর রাতে প্রায় ৪বিগা জমির আমন ধানে বিষাক্ত মেডিসিন স্পে করে আমানুল্লাহ সহ তার লোকজন। পরের দিন বিকাল থেকে ধান পুরে যাওয়ার দৃশ্য দেখতে পান এলাকাবাসী। এব্যপারে মোফাজ্জল হোসেন বাদী হয়ে ২৮অক্টোবর আমানুল্লাহ সহ ৫ জনকে অভিযুক্ত করে বদলগাছী থানায় একটি অভিযোগ দাখিল করে। বালুভরা ইউপির চেয়ারম্যান আল এমরান সহ এলাকা বাসী বলেন এদের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। তার মানে প্রতি মৌসুমে বিভিন্ন ফসল ক্ষতি করে এটা ঠিক নয়। তারা আরো বলেন আমানুল্লাহ সহ তার লোকজন আদালতের রায় না পেলেও বার বার ফসলের ক্ষতি করে। মামলার বাদী তোফাজ্জল হোসেন বলেন আমার বাবা মূত্যু হওয়ার পর থেকে আমানুল্লাহ গং বিভিন্ন ভাবে আমাদের ফসলের ক্ষতি করে আসছে। আমি উদর্ধতন কৃর্তিপক্ষের কাছে আশুহস্তক্ষেপ কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category