• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

বদলগাছীতে জাতীয় সংসদ নির্বাচনে দলীয় নমিনেশন পেতে প্রার্থীদের ব্যাপক জনসংযোগ।

দিনকাল বিডি / ৪১৪ Time View
প্রকাশঃ রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২

,বদলগাছী(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁ-৩ আসন বদলগাছী-মহাদেবপুর আওয়ামীগ দলীয় নৌকা প্রতিক পাওয়ার আশায় ব্যাপক জনসংযোগ চালাচ্ছে প্রার্থীরা। বর্তমান এমপি ছলিম উদ্দীন তরফদার সেলিম ও সাবেক এমপি আকরাম হোসেন চৌধুরী জনসংযোগ চালিয়ে যাচ্ছে। কার কেমন ক্ষমতা ও কার কেমন কাজের অভিঞ্জতা এই নিয়ে মাঝে মধ্যেই চলছে পাল্টা পাল্টি বক্তব্য। বর্তমান ও সাবেক এমপির মধ্যে কে কেমন কাজ করেছে এই নিয়েও প্রতিটি সভা সমাবেশে চলছে আলোচনার ঝড়।

অপর দিকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাবেক সিনিয়র সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তী নৌকা বঞ্চিত কিছু ইউপি চেয়ারম্যান ও বিদ্রোহী কিছু প্রার্থীদের নিয়ে মাঠে জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন। বর্তমান এমপি ছলিম উদ্দীন তরফদার সেলিম বলেন ২০১৪সালে আমি দলীয় টিকিট চেয়ে পাইনি সতন্ত্র হিসাবে ছিলাম তার পরেও আল্লাহ পাক তৌফিক দিয়েছিল জনগণ আমার ইচ্ছা পূরণ করেছিল। তিনি বলেন সেই সময় নওগাঁ-৩আসন মহাদেবপুর-বদলগাছীর মানুষের ভালো বাসা ও কাজের মুল্যায়নে ২০১৮ সালে আবার বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা দলীয়টিকিট দিয়ে আমাকে আবারও নির্বাচন করার সুযোগ করে দিয়েছে।

বদলগাছী মহাদেবপুরের জনগন আমাকে ভোটের ম্যাধমে বিজয়ী করেছে।আশা করছি আমাকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাকে আবারও নৌকার টিকিট দিবেন। অপর দিকে সাবেক এমপি ডাঃ আকরাম হোসেন চৌধুরী তিনিও এই আসনের দুই উপজেলার মহাদেবপুর-বদলগাছীর শিক্ষা প্রতিষ্ঠান,হাট বাজার সহ বিভিন্ন স্থানে নৌকার ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে চাচ্ছে। তিনি বলেন আগামী ৪১সালের ভিষণকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে প্রচার প্রোচারণা চালিয়ে যাচ্ছি। তিনি আরো বলেন আগামী নির্বাচনে নৌকা প্রতিক আমি পাব বলে আশাবাদী। নির্বাচনী প্রচার প্রচারণা ও সভা সমাবেশ করতে আমার কোন বাধাবিগ্ন নেই। ঢাকা মেট্রো রেলওয়ে ইঞ্জিনিয়ার ডি,এম,মাহাবুব,উল মান্নাফ(শুভ) বলেন আগামী ৪১এর উন্নত বাংলাদেশ গড়তে তরুনদের বিকল্পনেই। এবং আগামীতে নওগাঁ-৩ আসনের উন্নয়নের জন্য জনগনের সেবক হিসাবে কাজ করতে চাই। গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি প্রার্থী ছিলাম নমিনেশন না পেয়ে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করেছি।

এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি নৌকার কার্ড বলে আশাবাদী। উন্নদিকে সাবেক সিনিয়র সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তী কিছু নৌকা বঞ্চিত চেয়ারম্যান ও বিদ্রহী নেতা কর্মি নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন আমি বালুভরা ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য নৌকা বঞ্চিত নেতা কর্মী নিয়ে প্রচারণার এবিষয়ে তিনি বলেন কে কি বল্ল এটা আমার দেখার বিষয় নয়। বদলগাছী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু খালেদ বুলু বলেন ২০১২সালে টিকিট নিয়ে সদস্য হয়েছেন তিনি আমাকে বলেছেন।

সেটা আমি পরোক্ষ করে দেখিনি।উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান কিশোর বলেন সচিব সাহেব বালুভরা ইউনিয়ন আওয়ামীলীগের কাউন্সিলার নিযুক্ত হয়েছে মাত্র।মহাদেবপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব ভোদন বলেন সচিব সাহেব উপজেলা আওয়ামীলীগ কমিটিকে কোন কিছু না জানিয়ে কিছু বিদ্রহী ও নৌকা বঞ্চিত নেতা কর্মি নিয়ে বিভিন্ন স্থানে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। নৌকা বঞ্চিত চেয়ারম্যান আওয়ামীলীগ বিদ্রোহী কিছু নেতা কর্মী নিয়ে জনসংযোগ করছে। তাকে বলা হয়েছে কারও বিরোদ্ধে নেগেটিব কোন কথা না বলার জন্য। নৌকার বিদ্রোহী প্রার্থী বদলগাছী উপজেলা চেয়ারম্যান সামসুল আলম খাঁন বলেন সচিব সাহেব উপজেলা আওয়ামীলীগের সদস্য কিনা আমার জানা নেই। তবে নেত্রী যদি নৌকার টিকিট দেন তাহলে কোন কিছুই কুলাবেনা জন্যই আমি সচিব সাহেবের বিভিন্ন সভা সমাবেশ ও জনসংযোগে যোগদিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category