• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

বদলগাছীতে ফসলী জমি দখল করে রাস্তা নির্মাণ আদালতে মামলা।

দিনকাল বিডি ২৪ / ১৬৭ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

বদলগাছী (নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে রাতে আধারে ফসলী জমি জবরদখল করে রাস্তা নির্মাণের অভিযোগে আদালতে মামলা দায়ের হয়েছে। মামলা সুত্রে জানা যায় উপজেলার সদর ইউপির গাবনা গ্রামে ঘটনা টি ঘটেছে।

মামলার বাদী গোলাম মোরশেদ বলেন আমাদের বাপদাদার পৈত্রিক সম্পত্তির উপর দিয়ে গায়ের জোড়ে রাতে আধারে ফসলি জমি জবরদখল করে অবৈধভাবে রাস্তা নির্মাণ করে গ্রামের কর্তিপয় প্রভাবশালীরা। জমির মালিকরা বাঁধা দিলে তাদের মারপিট’সহ প্রাণনাশের হুমকী দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। তথ্য সংগ্রহকালে দেখা যায় গাবনা গ্রামে মাহবুব রশিদ এর গোডাউন থেকে মাঠের মধ্যে দিয়ে জমির আইল দিয়ে গ্রামের ভিতর পর্যন্ত যায়। সেই আইল দিয়ে মানুষ পায়ে হেঁটে অথবা বাইসাইকেল নিয়ে চলাচল করে। গত ১১জানুয়ারী রাতে আইলের দুপাশে কৃষি জমি দখল করে রাস্তা নির্মাণ করা হচ্ছে। জমির মালিকরা বাঁধা দিলে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

জমির মালিক গোলাম মোরশেদ, আব্দুর রশিদ গংবলেন তাদের ১৫ বিঘা ফসলী জমির ভিতর দিয়ে কাউকে কিছু না বলে গ্রামের প্রভাবশালী মহল কিছু না বলে রাতে আধারে অবৈধ ভাবে রাস্তা নির্মাণ কাজ শুরু করে। প্রতিপক্ষ আইয়ুব হোসেন, লুৎফর রহমান, আসলাম হোসেন গং।

বিষয়টি নিয়ে সদর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন সমাধানের লক্ষ্যে দুপক্ষকে নিয়ে গ্রামে শালিস বসে কোন সমাধান হয়নি। থানায় লিখিত অভিযোগ দিয়ে কোন সুফল না পাওয়ায় গত ৮ ফেব্রুয়ারি গোলাম মোরশেদ বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন।

রাস্তা নির্মাণকারী প্রতিপক্ষ আসলাম’সহ অনেকে জানান, ঐ পথে আগে রাস্তা ছিল কেটে ফেলা হয়েছে। গ্রামবাসীর চলাচলের জন্য রাস্তাটি খুবই প্রয়োজন। প্রয়োজনে রাস্তার সংকটে বিপদে পড়তে হয় । রাস্তা নির্মাণে যারা জমি দিতে রাজি নয় তাদেরকে আমরা জমি বদল দিতেও রাজি।

থানা অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান বলেন, বিষয়টি সদর ইউপি চেয়ারম্যান সমাধানের দায়িত্ব নিয়েছে। সদর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, বিষয়টি নিয়ে দুই দিন শালিস বসেছিলাম। আবারো শিঘ্রই বসা হবে প্রয়োজনে বাদী পক্ষের যে পরিমাণ জমি রাস্তায় যাবে সমাধানের লক্ষ্যে তা বিনিময় করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category