• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

বাংলাদেশ রেলওয়ে এখন একটি পূর্ণ সেবাধর্মী প্রতিষ্ঠান -রেলপথ মন্ত্রী

দিনকাল বিডি / ২৪৩ Time View
প্রকাশঃ রবিবার, ৯ অক্টোবর, ২০২২

এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃু
বাংলাদেশ রেলওয়েকে এখন একটি পূর্ণ সেবাধর্মী প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। যাত্রী সেবার মানসহ ট্রেনগুলোর উন্নয়ন করা হয়েছে। সমগ্র রুটে ডুয়েল গেজ করা হচ্ছে। ৫৮ টি ষ্টেশনে উন্নয়ন করা হয়েছে।

২০২৪ সালে বঙ্গবন্ধু রেল সেতু চালু করা হবে। দেশে ২০টি ডেমু ট্রেন রয়েছে তার মধ্যে পার্বতীপুরের কোলোকায় মেরামত করা দুটিসহ ৬ টি চলাচল করছে। বাকী ১৪ টি মেরামতের ট্রায়াল অব্যাহত রয়েছে। ডেমু হচ্ছে একটি স্বল্প দুরত্বের ট্রেন। ২০১৩ সালে ৬’শ ৩০ কোটি টাকায় চায়না থেকে এই ট্রেনগুলো আমদানি করা হয়।

কিন্তু দুঃখজনক হলেও সত্য ট্রেনগুলো তারা হস্তান্তর করলেও প্রযুক্তি ও পাসওয়ার্ডগুলো রেখে দেয় তাদের মুখাপেক্ষি করতে। আমাদের বিশেষজ্ঞ প্রকৌশলীগণ অনেক গবেষনার মাধ্যমে ট্রায়াল ট্রিটমেন্ট সম্পন্ন করে অচল ডেমুকে সচল করার সক্ষমতা অর্জন করেছে। আর এটা সম্ভব হয়েছে শেখ হাসিনা সরকারের জন্য।

দিনাজপুরের পার্বতীপুরে আজ রোববার (০৯ অক্টোবর) দুপুরে দেশীয় প্রযুক্তিতে পুনঃ মেরামত করা পার্বতীপুর-রংপুর রুটে দুটি ডেমু ট্রেনের উদ্ধোধনকালে পার্বতীপুর রেল ষ্টেশনে জনসভায় এসব কথা বলেন রেলপথ মন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন এমপি। পশ্চিম রেলের জিএম অসীম কুমার তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন পার্বতীপুর-ফুলবাড়ী এলাকার সংসদ সদস্য সাবেক মন্ত্রী এডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার।

তিনি বলেন এইতো সেদিন ১৯৭৯ সালে দেখেছি রেলের কি দুর্দশা। যেকোনো কারনে ট্রেন মিস করলে সারারাত সারাদিন বসে থাকতে হতো। আমিই ছিলাম এই পার্বতীপুর ষ্টেশনে আমনুরা ট্রেন ফেল করে বসে। সেই রেলে আজ এসি ট্রেন চলছে, ডেমু ট্রেন চলছে। এসব কথা তিনি বলেন সেকাল-একাল বোঝাতে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (আরএস) মঞ্জুর-উল-আলম চৌধুরী, লালমনিরহাট ডিআরএম আব্দুস সালাম, কেলোকার প্রধান নির্বাহী রফিকুল ইসলাম, পার্বতীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামাণিক, উপজেলা আওয়মী লীগের সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক বারিউল করিম খান ও পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মোমিনুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন রেলওয়ের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। পুনঃ নির্মানকৃত ডেমুর উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ করে পরিচয় করিয়ে দেওয়া হয় বিজ্ঞ প্রকৌশলী জনাব আসাদুজ্জামানকে। তারই অক্লান্ত গবেষনা ও ট্রায়াল ট্রিটমেন্টে অচল দুটি ডেমুকে পার্বতীপুর কেলোকায় সচল করা হয়েছে। জানা গেছে, প্রতিদিন ডেমু ট্রেনটি পার্বতীপুর-রংপুর রুটে চলাচলের সময় বিকেল ৫টা ১৫ মিনিটে পার্বতীপুর থেকে ছেড়ে যাবে এবং বিকেল ৬টা ১০ মিনিটে রংপুরে পৌছবে। একই রুটে বিকেল ৬টা ২০ মিনিটে রংপুর ছেড়ে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে পার্বতীপুরে ফিরে আসবে। পরবর্তী কর্মদক্ষতা সন্তোষজনক হলে দিনাজপুর-পার্বতীপুর রেল রুটে ডেমু ট্রেন চালানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category