• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বাউফলে নির্বাচনী সহিংসতায় ইউপি সদস্যকে কুপিয়ে যখম

দিনকাল বিডি ২৪ / ১৪৩ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

মোঃ ফোরকান, পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে নির্বাচনী প্রতিহিংতার জেরে দুই পক্ষের সংঘর্ষে এক ইউপি সদস্যকে কুপিয়ে জখম করা হয়েছে। আহতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ মে) বেলা ১১টায় উপজেলার বগা ইউনিয়নের শাপলাখালী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

জানাগেছে, উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের সমর্থকরা ঘোড়া প্রতীকের সমর্থক ও ইউপি সদস্য সাইদুর রহমান সুমনকে ঘটনাস্থলে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সুমন বগা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে সদস্য। এর আগে বুধবার রাতে ঘোড়া প্রতীকের সমর্থকরা রাজনগর এলাকায় আনারস প্রতীকের সমর্থকদের ধাওয়া করে।

উল্লেখ্য, আগামী ২১ মে বাউফল উপজেলা পরিষদের নির্বাচন। ঘোড়া প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার। অন্য দিকে স্থানীয় এমপির সমর্থনে আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মোশারফ হোসেন খান।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, একটি ঘটনার সাথে আরেকটি ঘটনা জড়িত হতে পারে। কোনো পক্ষ অভিযোগ করেনি। তবে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category