• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বাউফলে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিত

দিনকাল বিডি ২৪ / ১৫৯ Time View
প্রকাশঃ রবিবার, ১৭ মার্চ, ২০২৪

মোঃ ফোরকান, পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

আজ রোববার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় জনতা ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে ১০টার দিকে পৌর আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম ফারুকের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ:সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোশারেফ হোসেন, উইং কমান্ডার (লেঃ কর্নেল) খ.ম মশিউর রহমান লাবলু (অব:), উপজেলা আওয়মী লীগের যুগ্ম সম্পাদক গোলাম কিবরিয়া পান্নু, জেলা পরিষদের সদস্য শাহজাহান সিরাজ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হারুন অর রশিদ,পৌর যুবলীগের সভাপতি মামুন খান, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রিয়াজ সিকদার ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল প্রমুখ।

অপরদিকে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচী উদযাপন শেষে সকাল ৯টার দিকে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোশারেফ হোসেন, মহিলা ভাইস-চেয়ারম্যান মরিয়ম বেগম নিসু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম মিয়া ও মুক্তিযোদ্ধা আবুল কালাম খান প্রমুখ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category