• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বাগাতিপাড়ায় শিশু ধর্ষণের দায় র‌্যাবের হাতে যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ২৯৩ Time View
প্রকাশঃ শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩

আনিসুর রহমান(নাটোর) প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ার ৮ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল কুদ্দুস (৩৯) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃত কুদ্দুস উপজেলার খাটখৈইর গ্রামের সাহেব আলীর ছেলে।
ঘটনার প্রায় ১৭ বছর পর বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে ঢাকার গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে। অভিযানে নেতৃত্ব দেয়া সিপিসি-২ র‌্যাব-৫ এর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক সনজয় কুমার সরকার জানান, ঢাকার গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে পলাতক আসামীকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বাগাতিপাড়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, কুদ্দুস ২০০৬ সালের ২০ জুন দুপুরে ৮ বছর বয়সের এক শিশুকে বাদাম খাওয়ানোর কথা বলে আখখেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে, শিশুটিকে হত্যা করে পালিয়ে যায়। পরে শিশুটির বাবা বাদী হয়ে বাগাতিপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আসামি কুদ্দুসকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানার আদেশ দেয়। তখন থেকেই সে পলাতক ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category