• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বাগাতিপাড়া উপজেলা পোস্ট অফিস হিসেবে স্বীকৃতি পেল লক্ষণহাটী পোস্ট অফিস

দিনকাল বিডি ২৪ / ৩০১ Time View
প্রকাশঃ বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

আনিসুুর রহমান (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় লক্ষণহাটী পোস্টঅফিসের নাম পরিবর্তন করা হয়েছে। চলতি বছরের ২৭ এপ্রিল এ আদেশ জারি হলেও বুধবার (৪ অক্টোবর) থেকে তা বাস্তবায়ন করা হয়েছে। জানা গেছে, দৈনিক ইত্তেফাক’র সাংবাদিক ও কলামিস্ট আরিফুল ইসলাম তপু ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর নানা ভোগান্তির কথা জানিয়ে উত্তর অঞ্চলের পোস্ট মাস্টার জেনারেল বরাবর নাম পরিবর্তনের আবেদন করেন। আবেদনে বাগাতিপাড়া উপজেলার সাথে সামঞ্জস্য রেখে লক্ষণহাটী পোস্টঅফিসের নাম পরিবর্তন করে বাগাতিপাড়া উপজেলা পোস্টঅফিস করার দাবি জানানো হয়। তারপরই বাগাতিপাড়া উপজেলা পোস্টঅফিস হিসেবে কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান। আবেদনকারী আরিফুল ইসলাম তপু বলেন, আমি অত্র উপজেলা বাসিন্দা। উপজেলার নামের সাথে মিল রেখে উপজেলা কেন্দ্রীক সকল প্রতিষ্ঠানের নামকরণ করা হয় কিন্তু এই পোস্টঅফিসটি একটি মহল্লা কেন্দ্রীক নামকরণ করা হয়েছিল। এতে সকলকে বিভ্রান্তিতে পড়তে হতো। সবার কথা চিন্তা করেই আবেদন করেছিলাম। উপজেলা পোস্টমাস্টার মাহাবুব আলম এর সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, একটি মহল্লা কেন্দ্রীক নাম হওয়ায় পুরো উপজেলার গ্রাহকরা নানা ভোগান্তিতে পড়তেন। সকলের প্রাণের দাবি আজ পূরণ এজন্য আবেদনকারীকে কৃতজ্ঞতাও জানান তিনি। এ বিষয়ে ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, আবেদন যাচাই-বাছাই ও পর্যালোচনা করে পোস্টঅফিসের নাম পরিবর্তন করা হয়েছে। অনেকে ফোন করে কৃতজ্ঞতা জানাচ্ছেন বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category