• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

বাগাতিপাড়ায় স্বামী স্ত্রী সড়ক দুর্ঘটনা নিহত।

দিনকাল বিডি / ২৩৯ Time View
প্রকাশঃ সোমবার, ৭ নভেম্বর, ২০২২

নাটোর প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়া উপজেলার বাগাতিপাড়া পৌরসভার নওশেরা মহল্লার বাসিন্দার মোঃ আমিরুল ইসলামের ছেলে সবুজ( ৩০) ও তার স্ত্রী পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার আইয়ুব আলীর মেয়ে শোভা (২৬) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল ৬ই নভেম্বর ( রবিবার) সন্ধ্যা সাড়ে সাতটার সময় ঢাকা থেকে মোটরসাইকেল যোগে বাড়ী আসার সময় যমুনা সেতুর পূর্ব( টাঙ্গাইল)পাশে সড়ক দুর্ঘটনা নিহত হয়।
যমুনা সেতুর পূর্ব পাশের থানার পুলিশ তাদের নিকট আইডি কার্ডের ঠিকানা পেয়ে বাগাতিপাড়া থানা পুলিশকে খবর দেয় ।
পরে বাগাতিপাড়া থানা পুলিশ নওশেরা গ্রামে সড়ক দুর্ঘটনায় সবুজ ও শোভা নিহত হয়েছে এ মর্মে পরিবারকে খবর দেয়।

সবুজ ও শোভার মৃত্যুর খবর শুনে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
আজ ৭ই নভেম্বর সকাল সাড়ে ১১.৩০ টার
সময় দুর্ঘটনায় নিহত সবুজ ও শোভার লাশ গ্রামের বাড়ি নওশেরায় আসে।
সবুজ ও শোভার লাশ দেখে সকলেই কান্নায় ভেঙে পড়েন। সবুজ ও শোভা দুজনেই ঢাকায় বেসরকারি একটি কোম্পানিতে চাকরি করত।
পরে দুপুর আড়াইটায় তাদের জানাজার নামাজ শেষে কবরস্থানে দাফন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category