• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

বাগেরহাটের উন্নয়নে কাজ করতে শেখ হাসিনার নৌকাকে নির্বাচিত করুন……শেখ তন্ময়

দিনকাল বিডি ২৪ / ১৭৬ Time View
প্রকাশঃ রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩

মো: কামরুজ্জামান, বাগেরহাট প্রতিনিধি:শেখ হাসিনার নেতৃত্বে বাগেরহাটের উন্নয়নে সরকার কাজ করছে। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে শেখ হাসিনার নৌকাকে ভোট দিয়ে বিজয়ী করেন। ৭ জানুয়ারী নারী পুরুষ দল মত ভেদাভেদ ভুলে ভোটকেন্দ্রে এসে আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। আপনারা প্রমাণ করে দেন, অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন নাই। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই একটি সুষ্ঠু নির্বাচন করা সম্ভব।

জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট ২ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী শেখ তন্ময় এমপি এসব কথা বলেন। রোববার (৩১ ডিসেম্বর) বিকেলে তিনি বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের মেগনিতলা মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সভায় বক্তৃতা করছিলেন। শেখ তন্ময় বলেন, বরিশাল ও খুলনা বিভাগের মধ্যে উন্নয়নের যোগসূত্র হচ্ছে বাগেরহাট। তাই বাগেরহাটের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, অর্থনীতি সব ক্ষেত্রে পরিকল্পিত উন্নয়ন কাজ চলছে। বাগেরহাটকে ঘিরে আমাদের অনেক পরিকল্পনা আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচিত হলে এসব কাজ সম্পন্ন করতে পারবেন।

নির্বাচনী ঐ সভায় অন্যান্যের মধ্যে বক্ততা করেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও দলের জেলা নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক এ্যাড. ভূইয়া হেমায়েত উদ্দিন, জেলা কমিটির সহ-সভাপতি এ্যড. ফরিদ উদ্দিন আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক এম এ মতিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগ সভাপতি সরদার নাসির উদ্দিন প্রমূখ।

উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরীফা খানম, জেলা কৃষক লীগের সহ-সভাপতি মোল্লা আব্দুর রব, জেলা ছাত্রলীগ সভাপতি মো. মনির হোসেন,

কাড়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মহিতুর রহমান পল্টনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও নেতা কর্মীরা। পরে সন্ধ্যায় তিনি রাখালগাছি ইউনিয়নের রাখালগাছি বাজারে গণসলযোগ ও পথসভা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category