• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

বাগেরহাটের চিতলমারীতে বিদ্যুৎস্পৃষ্ঠে একসাথে দুই ব্যক্তির মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ২০৪ Time View
প্রকাশঃ শনিবার, ২২ জুলাই, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের চিতলমারীতে রান্নাঘর সংস্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠে কাঠ মিস্ত্রী ও গৃহকর্তা সহ একসাথে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। চিতলমারী উপজেলার বড়গুনী গ্রামে আজ শনিবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, চিতলমারী উপজেলার বড়গুনী গ্রামের গৃহকর্তা আসাদ শেখ (৬৫) ও মোল্লাহাট উপজেলার সোনাপুরা গ্রামের কাঠমিস্ত্রি নাসিম মোল্লা (৩৫)।

জানা গেছে, আসাদ শেখের বাড়িতে রান্না ঘরের টিনের চালে উঠে সংস্কার কাজ করছিলেন ওই মিস্ত্রি ও গৃহকর্তা। ওই কাজের প্রয়োজনে চালার উপরে থেকে একই ঘরের একটি লাইট (বাল্ব) খোলার চেষ্টা করে মিস্ত্রী। তখন অসতর্কতাবশত বিদ্যুৎস্পৃষ্ঠ হয় মিস্ত্রী নাসিম মোল্লা। তখন মিস্ত্রীকে উদ্ধার করতে গিয়ে গৃহকর্তাও বিদ্যুৎস্পৃষ্ঠ হয়। এ ঘটনার পর স্থানীয়রা ওই দুই ব্যক্তিকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসা তাদেরকে মৃত ঘোষণা করে।

কর্তব্যরত চিকিৎসক অপূর্ব জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ওই দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।

মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, বিষয়টি জানতে পেরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত দেহের কাছে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category