• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বাগেরহাটের মোরেলগঞ্জে ঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত-২৫

দিনকাল বিডি / ১৩২ Time View
প্রকাশঃ সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের মোরেলগঞ্জে ১৫ বিঘা জমির একটি মৎস্য ঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা ও মারপিটে নারী ও শিশুসহ আহত হয়েছে কমপক্ষে ২৫ জন। মারপিটের এ ঘটনাটি ঘটেছে সোমবার বেলা ১১ টার দিকে উপজেলার জিউধরা ইউনিয়নের বাইনতলা গ্রাামে।

হামলায় আহতরা হলো আব্দুল খালেক হাওলাদার, শহিদুল ইসলাম, আব্দুল হালিম হাওলাদার, আবু হানিফ হাওলাদার, আব্দুল কাদের হাওলাদার, মো. মানিক হাওলাদার, শাহিনুর বেগম, মিরাজ মল্লিক, মুরাদ হাওলাদার, রবিউল ইসলাম, আব্বাস ফরাজী, আক্কাস ফরাজী, আব্দুল সালাম হাওলাদার, নুর মোহাম্মদ শেখ, হাফিজা বেগম, রুবি বেগম, সেলিনা বেগম, চয়ন হাওলার, জাকির শেখ, রাজু খান, রাকিব শেখ, রুম্মান ও ইমরাজ।

এদের মধ্যে গুরুতর আহত হাত-পা ভাঙ্গা অবস্থায় আব্দুল খালেক হাওলাদার, আব্দুল হালিম হাওলাদার, আবু হানিফ হাওলাদার, আব্দুল কাদের হাওলাদার, মানিক হাওলাদার, মুরাদ হাওলাদারকে, আক্কাস ফরাজী, মিরাজ মল্লিক, শাহিনুর বেগমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

অন্যদেরকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। থানা পুলিশ ও এমপির নিকট লিখিত অভিযোগ দেওয়ার পরেও ঘেরটি নিয়ে বড় ধরণের মারপিটের ঘটনা ঘটনায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, বাইনতলা গ্রামের ১৫ বিঘা জমির মৎস্যঘেরটির মধ্যে ওই গ্রামের আ. হালিম হাওলাদার ও তৈয়ব আলী হাওলাদারের নিজস্ব জমি রয়েছে। তৈয়ব আলী আব্দুল হালিম হাওলাদারের জমির হাড়ির টাকা না দিয়ে সেখানে কয়েক বছর ধরে ঘের করে আসছে।

এ নিয়ে আব্দুল হালিম থানা পুলিশ ও স্থানীয় সংসদ সদস্যের কাছে অভিযোগ দায়ের করেন। থানা পুলিশ ও এমপির মনোনীত শালিশগণ ঘটনাটি নিষ্পত্তির জন্য ৮-১০ বার শালিশ বৈঠক করে মিমাংসায় ব্যার্থ হয়।
সোমবার তৈয়ব আলীর পক্ষ হয়ে শতাধীক লোক ওই ঘেরে ভেকু মেশিন দিয়ে ভেরি বাধ দিতে যায়।

এ সময় আবদুল হালিম ও তার লোকজন বাধা দিলে তাদের ওপর হামলা করে তৈয়ব আলীর লোকজন। এক পর্যায়ে আবদুল হালিমের লোকজন ঘের সংলগ্ন নুর মোহাম্মদ শেখের বাড়ির মধ্যে আশ্রয় নিলে তৈয়ব আলীর লোকজন ওই বাড়িতে হামলা চালিয়ে তাদেরকে এলোপাতরী মারপিট করে গুরুতর জখম করে। এ হামলায় আব্দুল হালিম হাওলাদের পক্ষের নারী শিশুসহ ২৫ জন আহত হন।

এ ঘটনার জন্য ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ও জিউধরা ফাঁড়ি পুলিশের আইসি এসআই সুফলকে দায়ী করছেন অনেকে। গুরুতর আহত আব্দুল হালিম হাওলাদার ও তার স্বজনেরা জানান, মিজান হাওলাদারের নেতৃত্বে মারপিট করা হয়েছে। এ সময় জিউধরা ফাড়ি পুলিশ উপস্থিত থাকলেও কোন ভূমিক নেয়নি।

অপরদিকে আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান নিজেকে নির্দোষ দাবি করে বলেন, অনাকাঙ্খিত এ ঘটনার জন্য থানা পুলিশের এসআই জহির দায়ী। তার উস্কানীতে মারপিটের ঘটনা ঘটেছে। এস আই জহিরুল ইসলাম বলেন এ ঘেরনিয়ে তারকাছে কোন অভিযোগ দেয়নি এবং তিনি কিছু জানেননা।

এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদেরকে হাসপাতালে পাঠাতে পুলিশ সহযোগিতা করেছে। এখন পরিস্থিতি শান্ত আছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category