• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

বাগেরহাটের মোল্লাহাটে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

দিনকাল বিডি / ১২২ Time View
প্রকাশঃ বুধবার, ১০ মে, ২০২৩

বাগেরহাটপ্রতিনিধি||
বাগেরহাটের মোল্লাহাটে ৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বুধবার সকালে মোল্লাহাট বাসস্ট্যান্ড থেকে গাঁজাসহ মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়।
মাদক কারবারির নম মোঃ আবুল কাসেম সোহেল (২৫)। সে -লক্ষীপুর জেলার কমলনগর থানাধীন চর পাগলা গ্রামের মৃত নুর মোহাম্মাদের ছেলে।
মোল্লাহাট থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ সোমেন দাশের নেতৃত্বে অভিযান পরিচালনা কালে ইং-১০/০৫/২০২৩ তারিখ মোল্লাহাট বাসস্ট্যান্ড হতে আসামী মোঃ আবুল কাসেম সোহেল (২৫) পিতা-মৃত নুর মোহাম্মাদ, সাং-চর পাগলা, থানা-কমলনগর, জেলা-লক্ষীপুরকে ০৮ (আট) কেজি মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতার করা হয়। এবিষয়ে নিয়মিত মামলা রুজুর পর আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়। আসামী পেশাদার মাদক ব্যবসায়ী। আসামীর নামে বাংলাদেশের বিভিন্ন জেলায় একাধিক মামলা বিচারাধীন আছে। আসামী কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে মোল্লাহাট থানা এলাকা সহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category