• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

বাগেরহাটের রামপালে এক শিশুকে বেধে মধ্যযুগীয়ভাবে নির্যাতন, ৩ জন আটক

দিনকাল বিডি ২৪ / ১২৭ Time View
প্রকাশঃ শনিবার, ২২ জুলাই, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকের বেড় গ্রামে ইয়াসিন(১০) নামের একজন শিশু কে ধরে নিয়ে কতিথ চুরির অভিযোগে রশি দিয়ে বেধে মধ্যযুগীয়ভাবে নির্যাতন করা হয়েছে। শুক্রবার প্রকাশ্য দিবালোকে রাস্তায় ফেলে এ নির্যাতনের ঘটনা মোবাইলে ভাইরাল হলে রামপাল থানা পুলিশ নড়েচড়ে বসে এবং দ্রæত আইনগত ব্যবস্থা গ্রহন করে। থানা পুলিশ এ ঘটনায় ৩ জন কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো উপজেলার মল্লিকের বেড় গ্রামের শহিদুল মাঝির ছেলে মাহমুদ ইসলাম (২৫), একই এলাকার মৃত মোজাম্মেল হাওলাদারের ছেলে মোঃ কেরামত হাওলাদার (৫০) ও মৃত আব্দুর রহমানের ছেলে গ্রাম্য চৌকিদার মোঃ নাসিম খাঁন (৩৬)। স্থানীয়রা জানায়, মল্লিকের বেড় গ্রামের অলিয়ার হাওলাদারের ছেলে ইয়াসিন হাওলাদার কে এলাকার গ্রাম পুলিশ (চৌকিদার) মোঃ নাসিম খান কতিথ চুরির অভিযোগে শুক্রবার জুমার নামাজের আগে ধরে এনে বাড়ীর সামনে রাস্তার পর রশি দিয়ে বেধে নির্মমভাবে নির্যাতন করে। এসময় উপস্থিত হয়ে আরো কয়েকজন এ নির্যাতনে অংশ নেয়। যা মোবাইলে ভিডিও ধারন করা হয় এবং ভাইরাল হয়।
রামপাল থানার ওসি এসএম আশরাফুল আলম বলেন, বে-আইনী জনতাবদ্ধে পথরোধ করতঃ ইয়াসিন নামের এক শিশুকে আটকাই রাখিয়া হত্যার উদ্দেশ্যে মারপিট করিয়া সাধারন ও গুরুত্বর জখম করার ঘটনায় ভয়ভীতি ও হুকুমদানের অপরাধে চৌকিদারসহ ৩ জন কে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় শিশুটির পিতা অলিয়ার রহমান হাওলাদার বাদী হয়ে শুক্রবার রাতেই একটি মামলা করেছেন। গ্রেফতার আসামীদের আদালতে প্রেরন করা হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category