• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বাগেরহাটের শুরু হয়েছে ক্যাপসিকামের বাণিজ্যিক চাষ

দিনকাল বিডি ২৪ / ১৬৭ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪

মোঃ কামরুজ্বাজামান, বাগেরহাট প্রতিনিধি:
ক্যাপসিকাম বা মিষ্টি মরিচ যার উৎপত্তিস্থল আমেরিকা। দেশের বাজারে লাল, সবুজ ও হলুদ এই তিন রঙের ক্যাপসিকাম পাওয়া যায়। যা সালাদ হিসাবে খাবারে বাড়তি স্বাদ ও বাহার যোগ করে। বিদেশী এ সবজিটির রয়েছে নানা স্বস্থ্য উপকারিতা। এ কারনে দেশের বাজারে দিনদিন কদর বাড়ছে ক্যাপসিকামের। বর্তমানে দেশের বিভিন্ন জেলায় বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে ক্যাপসিকামের। ভালো ফলন ও দাম পাওয়ায় বাগেরহাটের কচুয়ায়ও শুরু হয়েছে ক্যাপসিকামের বাণিজ্যিক চাষ।

সরজমিনে বাগেরহাটে কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের কাঠালিয়া গ্রামে গিয়ে কথা হয় কৃষক এহসানুল কবির এর সাথে। তিনি বলেন, কৃষি বিভাগ থেকে প্রশিক্ষণ ও সহায়তা নিয়ে নিজের ২০ শতক জমিতে পরীক্ষামূলক ভাবে ক্যাপসিকাম চাষ শুরু করি। গত ৮ মাস আগে জমি তৈরী করে রোপন করি উচ্চ ফলনশীল ইয়েলোহট জাতের ক্যাপসিকাম। যা থেকে ভালো ফলন পাচ্ছি আমি। ২শ থেকে ৪শ গ্রাম পর্যন্ত হচ্ছে প্রতিটি ক্যাপসিকামের ওজন। প্রতিটি গাছ থেকে ৪ থেকে ৫ কেজি পর্যন্ত ক্যাপসিকাম পাওয়ার আশা করছি। বর্তমানে আমার ক্ষেত থেকে পাইকার ব্যবসায়ীরা ১৫০ টাকা কেজি প্রতি ক্যাপসিকাম কিনে নিয়ে যাচ্ছেন।

এহসানুল কবির এর বাবা আসাদুল বালি বলেন, আমাদের এলাকায় এই ফলের চাষ কখনও দেখিনি। আমার ছেলেই প্রথম চাষ শুরু করেছে। শুধুমাত্র খৈল ভিজানো পানি ও কিছু জৈব সার দিয়ে গাছ তৈরী করেছি আমি ও আমার ছেলে। ফলনও মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। এক একটি ফলের সাইজ আধা কেজি পর্যন্ত হয়েছে। আমাদের আশপাশের অনেকেই এখন এই মিষ্টি মরিচ চাষ করতে আগ্রহ দেখাচ্ছে।

কাঠালিয়া গ্রামের কৃষক আলামিন শেখ বলেন, আমাদের এলাকায় এই প্রথম দেখলাম মিষ্টি মরিচ বা ক্যাপসিকামের চাষ। কবির ভাই ফসলটি চাষ করেছেন। সে ভালো ফলনের পাশাপাশি ভালো দামও পাচ্ছেন। আমিও তার দেখাদেখি ক্যাপসিকাম চাষের জন্য উদ্যোগ নিয়েছি।

কচুয়া উপজেলা কৃষি অফিস বলছে, কচুয়া উপজেলা মাটি ও আবহওয়া ক্যাপসিকাম চাষের জন্য উপযোগী। ভালো মূল্য পাওয়ায় চাষটি ছড়িয়ে দিতে পারলে আমদানি নির্ভরতা কমার পাশাপাশি কৃষকরা ব্যাপক ভাবে লাভোবান হবে।

কচুয়া উপজেলা কৃষি অফিসার মোঃ মামুনূর রশিদ বলেন, ক্যাপসিকাম বা মিষ্টি মরিচ একটি জনপ্রিয় সবজি। এটি লাভজনক ফসল। দেশের বাজারে এর ভালো দাম পাওয়া যায়। কচুয়া উপজেলা মাটি ও আবহওয়া ক্যাপসিকাম চাষের জন্য উপযোগী। ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় আমরা কৃষকদেরকে উচ্চমূল্যের ফসল হিসেবে ক্যাপসিকাম এর উপর প্রশিক্ষণ দিয়েছি। ইতি মধ্যে এহসানুল কবির নামের এক কৃষক পরীক্ষামূলক ভাবে ক্যাপসিকামের চাষ শুরু করেছেন। আমরা আশা করছি আগামীতে কচুয়ায় আরও বড় পরিসরে ক্যাপসিকামের চাষ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category