• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

বাগেরহাটে এ্যাডভোকেট নয়নের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন

দিনকাল বিডি ২৪ / ২২০ Time View
প্রকাশঃ শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাটের কচুয়া উপজেলার বারুইখালি এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত এ্যাডভোকেট নয়নের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলার বারুইখালি গ্রামের চার রাস্তার মোড় এলাকায় কয়েক’শ গ্রামবাসী নয়ন হত্যার সাথে জড়িত একই গ্রামের রাকিব খান, মাহাতাব হাওলাদার, জাকির হাওলাদার, রিপন খান, ফেরদৌস হাওলাদার, সজিব হাওলাদার, শামিম হাওলাদার ও মইন শেখসহ তাদের সন্ত্রাসী বাহিনীর গ্রেফতার ও বিচার দাবী করেন। এসময় মানববন্ধনে রাকিব খান ও তার সন্ত্রাসী বাহিনী দ্বারা বিভিন্ন সময় নির্যাতনের শিকার একাধিক ব্যাক্তি নিহত নয়নের মা, ভাইসহ স্থানীয় মোঃ কামাল হোসেন শেখ, রিপন শেখ, মোঃ নজরুল ইসলাম শেখ, কাকলী বেগম, নুরুল হাওলাদার, রহিমা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে গত ৫ আগষ্ট দুপুর ২টার দিকে এ্যাড. নয়নকে তার নিজ এলাকায় কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।

মানববন্ধনে নিহত নয়নের মা মর্জিনা বেগম কান্না জড়িত কন্ঠে তার ছেলের হত্যাকারীদের ফাঁসি ও ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।

এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাসীন হোসেন জানান, এ্যাড. নয়ন হত্যাকান্ডের ঘটনায় মামলা তদন্তধীন রয়েছে। আসামী গ্রেফতারের পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category