• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বাগেরহাটে খেলনা পিস্তলসহ প্রতারক আটক

দিনকাল বিডি / ১৩৮ Time View
প্রকাশঃ সোমবার, ১৫ মে, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহটে খেলনা পিস্তলসহ মোঃ আল আমিন ওরফে শেখ মেহেদী (২৮) নামের এক প্রতারককে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)। পুলিশ পরিচয়ে নারীদের সাথে সম্পর্ক স্থাপন করে সরকারি চাকুরী প্রলোভন দেখিয়ে বিপুল অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রযেছে প্রতারক আল আমিনের বিরুদ্ধে। রবিবার (১৪ মে) রাতে বাগেরহাট সদর উপজেলার কার্তিকদিয়া গ্রামে অভিযান চালিয়ে আল আমিনকে আটক করা হয়। ওই রাতেই মামলা দায়ের পূর্বক তাকে বাগেরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আল-আমিন প্রতারণার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
সোমবার (১৫ মে) বিকেলে র‌্যাব-৬খুলনার সহকারি পরিচালক (মিডিয়া) তারেক আনাম বান্না স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আটক মোঃ আল আমিন ওরফে শেখ মেহেদী বাগেরহাট সদর উপজেলার কার্তিকদিয়া গ্রামের বাসিন্দা।
র‌্যাব-৬ খুলনার সহকারি পরিচালক (মিডিয়া) তারেক আনাম বান্না বলেন, প্রতারক মেহেদী ফেসবুক মেসেঞ্জারে নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন নারীদের সাথে যোগাযোগ স্থাপন করে। ওই নারীদের বিশ্বাস অর্জনের জন্য পিস্তল সদৃশ খেলনা পিস্তল সম্বলিত ছবি ফেসবুকে পোস্টসহ মেসেঞ্জারে প্রেরণ করে। বিশ্বাস অর্জনের পরে সরকারি চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে, নারীদের কাছ থেকে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেয়। প্রতারণার স্বীকার এক নারীর অভিযোগের প্রেক্ষিতে কার্তিকদিয়া এলাকায় অভিযান চালিয়ে প্রতারক মোঃ আল আমিন ওরফে শেখ মেহেদীকে আটক করা হয়। রাতেই গ্রেফতারকৃত আসামীকে বাগেরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বাগেরহাট মডেল থানায় একটি প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category