• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

বাগেরহাটে গভীর রাতে উষ্ণতার পরশ নিয়ে ছিন্নমূল মানুষের পাশে জেলা পুলিশ সুপার।

দিনকাল বিডি ২৪ / ৯০ Time View
প্রকাশঃ সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

বাগেরহাট প্রতিনিধি।

বাগেরহাট জেলা পুলিশ ও পুনাকের উদ্যোগে গভীর রাতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার দিবাগত মধ্যরাতে জেলা পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ ও পুনাকের সভানেত্রী শোভা আরিফ বাগেরহাট শহরের বিভিন্ন স্থানে ছিন্নমূল অসহায় ও নৈস্য প্রহরীর মাঝে শীতবস্ত্র বিতরণ করে।

বাগেরহাট জেলা পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ বলেন, বাগেরহাট জেলায় গত কিছু দিন ধরে প্রচন্ড শীত পড়েছে ছিন্নমূল যে জনসাধারণ আছেন তাদের বাগেরহাট জেলা পুলিশের পক্ষ থেকে আজ এই ছিন্নমূল যারা পথে প্রান্তরে বসবাস করছে তাদের কাছে এই শীত বস্ত্র পৌঁছে দিচ্ছি। তাছাড়া জেলা পুলিশ যেকোনো প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত। এরই ধারাবাহিকতায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যা চলমান থাকবে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

পুনাক বাগেরহাটের সভানেত্রী শোভা আরিফ বলেন, অসহায় ও দরিদ্র মানুষের জন্য কাজ করছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। এর ধারাবাহিকতায় বাগেরহাটের শীতার্ত মানুষের মাঝে আজ কম্বল বিতরণ করা হয়েছে। পুনাক সব সময় অসহায় দরিদ্র মানুষের পাশে থেকেছে আগামীতেও থাকবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাগেরহাট সদর অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমানসহ অন্য পুলিশ সদস্যরা।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category